সর্বশেষ ⚡
স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ 🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ঢাকা, বাংলাদেশ
আজ , ,

আশুলিয়ায় এক যুবককে দিন দুপুরে কুপিয়ে হত্যা, সূত্রঃ আজকের আশুলিয়া

নিজস্ব প্রতিবেদক / ৩৪১ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

 

আশুলিয়ায় এক যুবককে দিন দুপুরে কুপিয়ে হত্যা,
সূত্রঃ আজকের আশুলিয়া

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় আশুলিয়ায় এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হ’ত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের বাবা এই অভিযোগ করেন।

আজ বুধবার ( ১৫ এপ্রিল) দুপুর তিনটার দিকে আশুলিয়া ইউনিয়নের শ্রীখন্ডিয়া মোল্লা বাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

সন্ত্রাসী হামলায় নিহত যুবক আশুলিয়ার হুমায়ুন কবির মোল্লার ছেলে ফয়সাল মোল্লা (৩৬)।

নিহতের বাবা হুমায়ুন কবির জানায়, তার ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় বাধা দিয়ে আসছিলেন । এর সূত্র ধরে আজ দুপুর তিনটায় মাদক ব্যবসায়ীরা ছেলেকে ফোন করে একটি খালি জায়গায় ডাকেন। পরে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এবিষয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ আমরা উদ্ধার করেছি । নিহত একজন মাদক সেবী ছিলেন । যা তার বাবা নিজেই স্বীকার করেছেন। ধারণা করছি যারা হত্যা করেছে তারাও তার সাথেথ লোকজন হতে পারে। কারা তাকে মেরেছেন এবং কেন মেরেছেন এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসী) রুবেল হাওলাদার বলেন, এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে । এঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories