1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী সিঙ্গাপুর ইস্কান্দার শাহ রহঃ এর মাজার শরীফ, মহররম হোসেন নজরুলীয়া কণ্ঠ, সূফী কালামের এক ঐশী উত্তরাধিকার, মুফতি শামস তিবরীজ সাদকপুরী বেলায়েত দিবস, মুফতি শামস তিবরীজ সাদকপুরী মানবদেহে নূরের খবর জানার সৌভাগ‍্য কি মানবজীবনে সবার হয়, আল্লামা হানিফ নূরী পীর সাহেব রং বেরঙের ভালোবাসা, সুফি গবেষক মোবারক হোসেন মুরাদ নবী রাসুল, ওলীগনের সাথে বেয়াদবির ফলাফল হয় ভয়ঙ্কর, আল্লামা হানিফ নূরী পীর সাহেব
ব্রেকিং নিউজ:

আজ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই সফর, ১৪৪৮ হিজরি , ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

হাতি নিয়ে চাঁদাবাজি বিপজ্জনক

  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২০৭ Time View

হাতি নিয়ে চাঁদাবাজি বিপজ্জনক
কবির আহমেদ, আশুলিয়াঃ দীর্ঘদিন ধরে আশুলিয়া সহ রাজধানী ও রাজধানীর বাইরে সারাদেশে হাতি দিয়ে চাঁদাবাজি করে আসছে কতিপয় ব্যক্তি। বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলি এবং সড়কে যানবাহন ও পথচারীদের চলাচল বন্ধ করে হাতি দিয়ে টাকা নিতে প্রায়ই দেখা যায়। যা অত্যন্ত বিপজ্জনক, যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। একপ্রকার ভয়ে ও বাধ্য হয়ে হাতিকে চাঁদা দিতে হচ্ছে বলে মনে করেন ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারীরা। ব্যবসায়ীরা প্রতিষ্ঠানের পণ্য নষ্ট হওয়ার ভয়ে টাকা গুঁজিয়ে দেন। তবে এসব বিষয়ে কেউ কথা বলে না; কারা হাতি নিয়ে চাঁদাবাজি করছে? কে থামাবে হাতির এই চাঁদাবাজি?—এমন প্রশ্ন জেগেছে জনমনে।
হাতির পিঠে চুপ করে বসে থাকেন মাহুত। তার ইশারায় এক দোকান থেকে আরেক দোকানে যায় হাতি। ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করে নিচ্ছে দোকানদের কাছ থেকে। যতক্ষণ পর্যন্ত শুঁড়ের মাথায় টাকা গুঁজে না দেবে, ততক্ষণ শুঁড় সরায় হাতি; স্থানও ত্যাগ করে না। আবার টাকা না পেলে প্রশিক্ষিত এই প্রাণীটি ক্ষুব্ধ হয়ে উচ্চ স্বরে হুংকার ছাড়ে। আর টাকা পেলে শুঁড় দিয়ে মাহুতকে দিচ্ছে। আর পথচারীদের অনেকে আনন্দ পেয়ে টাকা দিলেও, বেশির ভাগই বন্য প্রাণী দিয়ে টাকা তোলাকে অনৈতিক বলছেন।
এ বিষয়ে ডিএমপি বলছে, ডিএমপির প্রতিটি মিটিংয়ে হাতি দিয়ে চাঁদাবাজির বিষয়ে আলোচনা হয়। যেখানে এমন সংবাদ পাওয়া যাবে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আর বন্য প্রাণী দমন অপরাধ ইউনিট বলছে, হাতি লালনপালনের নির্দিষ্ট নীতিমালা রয়েছে। যারা হাতি নিয়ে দোকানে দোকানে এভাবে টাকা তোলে, এটা নিঃসন্দেহে অপরাধ।

খোলা ময়দানে পাবলিক প্লেসে হাতি দিয়ে এরকম বিপজ্জনক চাঁদাবাজি বন্ধ করা খুবই জরুরী। সংশ্লিষ্ট মহলের কঠোর উদ্যোগ প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই