সর্বশেষ ⚡
স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ 🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ঢাকা, বাংলাদেশ
আজ , ,

স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬

নিজস্ব প্রতিবেদক / ১৫ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬

মহররম হোসেন, আমাদের চ্যানেলঃ সাহিত্য, সংস্কৃতি ও সাংগঠনিক ঐক্যের প্রত্যয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬।

অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে জানানো যাচ্ছে যে, আগামী ১৮ ডিসেম্বর ২০২৬, রোজ শুক্রবার, সকাল ১০ ঘটিকায় বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বেগম রোকেয়া স্মৃতি জাদুঘর মিলনায়তন, পায়রাবন্দর, মিঠাপুকুর, রংপুরে।

সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও সৃজনশীল চিন্তাচর্চার বিকাশের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের সাহিত্যপ্রেমী, কবি, লেখক, গবেষক ও সংস্কৃতিকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধন সুদৃঢ় করাই এ সম্মেলনের অন্যতম লক্ষ্য।

এই সম্মেলনকে কেন্দ্র করে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন। অনুষ্ঠানে স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী জনাব কে এম সফর আলী-সহ কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সম্মেলনকে সফল ও প্রাণবন্ত করে তুলতে সংশ্লিষ্ট সকল সাহিত্যপ্রেমী, কবি, লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, শুভানুধ্যায়ী ও সুধীজনকে সবান্ধবে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রণে

ফিরোজ শাহীন আলাল
সভাপতি, রংপুর বিভাগ কমিটি।

নুরুল ইসলাম জীবন
সাধারণ সম্পাদক, রংপুর বিভাগ কমিটি।

শহীদুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ কমিটি।

সাহিত্যের বন্ধনে ঐক্য, সংস্কৃতির চেতনায় সমৃদ্ধি—এই প্রত্যয়ে স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন ২০২৬ সফল ও সার্থক হোক।

#স্বাধীনবাংলা_সাহিত্য_পরিষদ #সাহিত্য_সম্মেলন_২০২৬ #৮_বিভাগীয়_কমিটি #বাংলা_সাহিত্য #সাহিত্য_সংস্কৃতি #কবি_লেখক #সাংগঠনিক_ঐক্য #সাহিত্য_আন্দোলন #রংপুর_বিভাগ #বাংলাদেশের_সাহিত্য #স্বাধীনবাংলা #BanglaLiterature #LiteraryConference2026 #BangladeshLiterature #CulturalFestival #LiteraryMovement #WritersCommunity #PoetsOfBangladesh #RangpurDivision #BanglaCulture #LiteratureAndCulture #SBSP2026


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories