1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী সিঙ্গাপুর ইস্কান্দার শাহ রহঃ এর মাজার শরীফ, মহররম হোসেন নজরুলীয়া কণ্ঠ, সূফী কালামের এক ঐশী উত্তরাধিকার, মুফতি শামস তিবরীজ সাদকপুরী বেলায়েত দিবস, মুফতি শামস তিবরীজ সাদকপুরী মানবদেহে নূরের খবর জানার সৌভাগ‍্য কি মানবজীবনে সবার হয়, আল্লামা হানিফ নূরী পীর সাহেব রং বেরঙের ভালোবাসা, সুফি গবেষক মোবারক হোসেন মুরাদ
ব্রেকিং নিউজ:

আজ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি , ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে

মহররম হোসেন, আমাদের চ্যানেলঃ সিঙ্গাপুরের পবিত্র মাটিতে নবীপ্রেম, ওলীপ্রেম ও আধ্যাত্মিকতার এক আবেগঘন মিলনমেলা
সিঙ্গাপুরের শাহেনশাহ্ হযরত হাবিব নোহ হাবসি রহমতুল্লাহি আলাইহির পবিত্র রওজা মোবারক জিয়ারতে এসে এক আবেগঘন ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ও পীরে কামেল হযরত মাওলানা মোশাররফ হোসেন হেলালী সাহেব।

আজ ১৩ সেপ্টেম্বর, রবিবার, সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত হুজুর কেবলা পবিত্র মাজার শরীফে অবস্থান করেন। এ সময় বারবার আয়োজিত হয় মিলাদ, দরুদ, জিকির ও সালাতু সালাম। পবিত্র রওজা মোবারকের সান্নিধ্যে ভক্ত-আশেকানদের হৃদয়ে জেগে ওঠে নবীপ্রেম ও ওলীপ্রেমের গভীর অনুভূতি।

রবিবার ছুটির দিন হওয়ায় সিঙ্গাপুরে বসবাসরত বিভিন্ন দেশের নবী ও ওলীর প্রেমিক আশেকান ভাই-বোনেরা ছুটে আসেন প্রিয় ভূমি হযরত হাবিব নোহ হাবসি রহমতুল্লাহি আলাইহির শাহী দরবার শরীফে। দীর্ঘদিন পর প্রিয় দেশের হুজুরকে প্রবাসের মাটিতে কাছে পেয়ে অনেকের হৃদয় আবেগে আপ্লুত হয়ে ওঠে।

মিলাদ, দরুদ ও মোনাজাতের মুহূর্তে অনেক আশেকানকে বাঁধভাঙা আবেগে অশ্রুসিক্ত হতে দেখা যায়। কারও চোখে ছিল প্রিয় হুজুরকে কাছে পাওয়ার আনন্দ, আবার কারও অশ্রুতে ফুটে উঠেছিল নবী ও আওলিয়ায়ে কেরামের প্রতি গভীর ভালোবাসা।

এই পবিত্র পরিবেশে হুজুর কেবলা প্রবাসী মুসলমানদের পাশাপাশি তাঁদের পরিবার-পরিজন এবং সমগ্র বিশ্ববাসীর শান্তি, কল্যাণ ও রহমত কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। মহান ওলীর ওসীলায় করা সেই মোনাজাতে একসঙ্গে উচ্চারিত হয় অসংখ্য হৃদয়ের আকুতি—শান্তি, বরকত, রহমত ও হেদায়েতের প্রার্থনা।

দরবার শরীফে গাওছিয়া কমিটি বাংলাদেশ, সিঙ্গাপুর শাখার নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দসহ বিভিন্ন দেশের নবীপ্রেমী ও ওলীপ্রেমী আশেকান এ পবিত্র জিয়ারতে উপস্থিত ছিলেন।

প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও এমন একটি দিন যেন আশেকানদের জন্য হয়ে উঠেছিল রূহের প্রশান্তির দিন। পবিত্র রওজা মোবারকের আধ্যাত্মিক আবহ, মিলাদ-দরুদের সুমধুর ধ্বনি, জিকিরের মাধুর্য আর অশ্রুসিক্ত মোনাজাত—সব মিলিয়ে সিঙ্গাপুরের মাটিতে সৃষ্টি হয় এক অনন্য সূফী আবেগ ও ভালোবাসার পরিবেশ।

হযরত হাবিব নোহ হাবসি রহঃ-এর দরবারে এই জিয়ারত হোক নবীপ্রেম, ওলীপ্রেম, ভ্রাতৃত্ব ও শান্তির এক উজ্জ্বল স্মারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই