সর্বশেষ ⚡
স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ 🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ঢাকা, বাংলাদেশ
আজ , ,

ছোট বেলায় মা হারানো ছেলেটার মর্মান্তিক মৃত্যু! -ডলি আক্তার মাইজভাণ্ডারী

নিজস্ব প্রতিবেদক / ৩৮৮ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

 

ছোট বেলায় মা হারানো ছেলেটার মর্মান্তিক মৃত্যু!

ডলি আক্তার মাইজভাণ্ডারীঃ ছোট বেলায় মা হারানো ছেলেও আজ দুনিয়া থেকে বিদায় নিলো। বাবার খোজ নেই। খুবই হৃদয়বিদারক ঘটনা। ফটিকছড়ির মোহাম্মদ ইয়াসিন (১৫) নামে এক যুবক সড়ক দূর্ঘটনায় চট্টগ্রামে মৃ-ত্যু হয়েছে। ২৯ নভেম্বর (শনিবার) বিকাল ৩টায় চট্টগ্রাম আখতারুজ্জামান ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ফটিকছড়ি পৌরসভা ১নং ওয়ার্ডের আব্দুর রহমান টেন্ডল বাড়ির করিমের ১ম স্ত্রীর সন্তান।
বিলুপ্ত রাঙ্গামাটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন- চট্টগ্রাম থেকে যুবকটির নিহতের খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে যোগাযোগ করেছি। কিন্তু বাড়িতে তার পিতা মাতা কাউকে পাওয়া না যাওয়াতে নিহতের চাচা এবং নানার বাড়ির সাথে কথা বলে লাশ এনে দাফন সম্পন্ন করার জন্য বলেছি।
এ ব্যাপারে আব্দুর রহমান টেন্ডল বাড়ির সর্দার মো: মুছা বলেন- নিহতের মা সে ছোট বেলায় থাকা অবস্থায় মারা গেছে। তার পিতা এলাকায় থাকেনা, খোঁজ ও পাওয়া যাচ্ছেনা তার নানার বাড়ি এবং চাচাদের নিয়ে লাশ আমরা দাফনের সিদ্ধান্ত নিয়েছি।
পতেঙ্গা থানার এস আই মো: বেলায়েত বিষয়টি নিশ্চিত করে জানান- নিহত ইয়াসিন বাসে এসিস্ট্যান্ট এর কাজ করতো। সে চট্টগ্রাম আখতারুজ্জামান ফ্লাইওভারে বাসে করে উঠার সময় মাথা দরজার বাইরে রাখাতে ফ্লাইওভারের রেলিং এর সাথে ধাক্কা লেগে মারা যায়। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories