সর্বশেষ ⚡
স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ 🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ঢাকা, বাংলাদেশ
আজ , ,

মৃত্তিকা সংরক্ষণ – টেকসই জীবনের মজবুত ভিত

নিজস্ব প্রতিবেদক / ৩০৭ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

 

 

মৃত্তিকা সংরক্ষণ – টেকসই জীবনের মজবুত ভিত

         – মেহেরুন্নেসা রূপসা

 

“যে মাটিতে শিকড় সেই মাটিতেই ভবিষ্যৎ ”

মাটি- এই শব্দের ভেতরেই লুকিয়ে আছে মাতৃত্বের মমতা,জীবনের শিকড়। এই নরম বুকের উপর দাড়িয়ে আছে সভ্যতার ইতিহাস, কৃষকের ঘাম,আর মানুষের অন্নের প্রতিশ্রুতি। অথচ সেই প্রাণবন্ত মাটিই আজ নিঃশব্দে হারাচ্ছে তার উর্বরতা, তার প্রাণ। অতিরিক্ত চাষ,রাসায়নিক সার ও কীটনাশকের নির্বিচার ব্যবহার, বন উজাড়, পাহাড় কাটা আর জলবায়ু পরিবর্তনের কঠিন ছোবলে মাটি আজ ক্লান্ত। একসময় যে ভূমি জীবন দিত,আজ সেই নিঃশেষে হয়ে উঠছে শুষ্ক, অনুর্বর।

 

মৃত্তিকা সংরক্ষণ মানে শুধু মৃত্তিকাই রক্ষা নয়, এর মানে জীবন রক্ষা।

জৈব সার ও কম্পোস্টের স্পর্শে মাটি ফিরে পায় তার প্রাণ;ফসল পর্যায়ক্রম,টেরেসিং ও বনায়নের মাধ্যমে জেগে ওঠে তার ভারসাম্য। আবরণ ফসলের কোমল ছায়া যেমন মাটিকে আগলে রাখে তেমনি সচেতন মানুষের হৃদয় পাড়ে পৃথিবীকে ফেরসবুজ করে তুলতে । মাটি যেন এক নিরব কবি- যার প্রতিটি দানায় লুকিয়ে আছে জীবনের গান।আমরা যদি সেই গান শুনতে পারি, তবে বুঝব এক মুঠো উর্বর মাটি মানেই এক পৃথিবী জীবন।

তাই তরুণ প্রজন্ম হিসেবে আমাদের উচিত সচেতনতার আলোয় আলোকিত করা প্রতিটি ক্ষেত,প্রতিটি হৃদয়। কারণ – মাটি শুধু ভূমি নয়;সে-ই আমাদের অস্তিত্বের উৎস, আমাদের ভবিষ্যতের ভিত্তি।

মৃত্তিকা বাঁচলেই বাঁচবে জীবন।

 

লেখিকাঃ মেহেরুন্নেসা রূপসা

 বিএসসি ইন অনার্স, মৃত্তিকা বিজ্ঞান

ধামরাই সরকারি করেজ, ধামরাই, ঢাকা। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories