1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গানে, প্রেমে জজবায় প্রেমময় বাবা নজরুল(পর্ব-১১),মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী মনের মানুষ পাওয়া দায় ভবে, গীতিকার সুফি মোবারক হোসেন মুরাদ তুমি মিথ্যা কথা ছাড়ো, গীতিকার মহিবুর রহমান শাহীন অভিনন্দন ও কৃতজ্ঞতা জননেতা সালাহ উদ্দীন আয়ুবী মহোদয় মাননীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া), আশরাফুল আলম তাজ  বাংলাদেশের জ্বালানি মানচিত্র: পেট্রল সংকটের নেপথ্য ও বর্তমান বাস্তবতা, আশরাফুল আলম তাজ গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব দশ), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী ইংরেজি শিখি (এক) সংগ্রহেঃ বিসমিল্লাহ রাফসান স্বাধীন আজ বাবা ভাণ্ডারীর মহাপবিত্র ওরশ মোবারক, মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী 🌙 মহান ২২শে চৈত্র | ৫ই এপ্রিল ২০২৬ | রবিবার 🌙 ডলি আক্তার মাইজভাণ্ডারী হরমুজ়ের অস্থিরতা ও বাংলাদেশের জ্বালানি ভবিষ্যৎ, আশরাফুল আলম তাজ
ব্রেকিং নিউজ:

আজ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইতিহাসের স্মৃতি চিহ্নে বাংলাদেশের স্বাধীনতা অর্জন ” – আশরাফুল আলম তাজ

  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৬৭ Time View

” ইতিহাসের স্মৃতি চিহ্নে বাংলাদেশের স্বাধীনতা অর্জন ” – আশরাফুল আলম তাজ

( ধারাবাহিকঃ বার )

এদিকে ৭ই মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব অসহযোগ আন্দোলনের নতুন কর্মসূচী ঘোষণা করেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সে সকল কর্মসূচি পালন করার জন্য জনগণের প্রতি আহবান জানান ৷ অসহযোগ আন্দোলনে ঢাকার সরকারি, আধাসরকারি প্রতিষ্ঠান , ব্যাংক-বীমাসহ সকল প্রতিষ্ঠান শেখ মুজিবের নির্দেশে পরিচালিত হতে থাকে এই অসহযোগ আন্দোলন ক্রমশই স্বাধীনতা আন্দোলনে রূপ নেয় ৷ তাতে অধিকাংশ রাজনৈতিক নেতা ও সংগঠন শেখ মুজিবের কর্মসুচির প্রতি সংহতি প্রকাশ করতে থাকে ৷ ৯ই মার্চ মওলানা ভাসানীর নেতৃত্বে পল্টন ময়দানে অনুষ্ঠিত সর্বদলীয় এক জনসভায় বাঙলা জাতীয় লীগের প্রধান আতাউর রহমান খান, অলি আহাদসহ অনেক নেতৃবৃন্দ শেখ মুজিবের নেতৃত্বে পরিচালিত আন্দোলনের প্রতি অকুন্ঠ সমর্থন জানান ৷ সে সূত্র ধরে ১০ই মার্চ সরকারি পত্রিকা ‘ দৈনিক পাকিস্তান ‘ ‘ মুজিব-ভাসানী এক হবে ‘ শিরোনামে এক সংবাদ প্রতিবেদন প্রকাশ করে৷ ঐক্যবদ্য আন্দোলনের জন্য এই প্রতিবেদনটি গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ৷ এমন পরিস্হিতিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান রাজনৈতিক কোন পদক্ষেপ না নিয়ে সামরিক শক্তি প্রয়োগ করতে লে. জে. সাহেবজাদা ইয়াকুব খানকে অপসারণ করে লে. জেনারেৱ টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্ণর ও প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিয়োগ দেন ৷ উল্লেখ্য যে জেনারেল টিক্কা খান কঠোর সেনা শাসক হিসেবে পূর্ব থেকেই বিতর্কিত ছিলেন ৷ ততকালিন ঢাকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এ. বি. সিদ্দিকীসহ সকল বিচারপ্রতি জেনারেল টিক্কা খানকে গভর্ণর হিসেবে শপথ পাঠ করাতে অস্বীকৃতি জানান ৷ ফলে তাকে শুধু সামরিক শাসকর্তা হিসেবেই দায়িত্ব পালন করতে হয়েছিল ৷ এখানে উল্লেখ্য যে পরবর্তীতে ২৫শে মার্চ বিচারপতি সিদ্দিকীর নিকট শপথ নিয়ে পূর্ব পাকিস্তানের গভর্নরের দায়িত্ব গ্রহন করে ছিলেন ৷ একই সঙ্গে জেনারেল টিক্কা খান পাকিস্তানের ‘ খ ‘ ইউনিট তথা পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন ৷

রাজনীতির এ রূপ টাল-মাটাল অবস্হায় ১৫ই মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সামরিক বাহিনীর পদস্হ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঢাকায় আসেন ৷ রাজনৈতিক সমস্যার সমাধানকল্পে প্রেসিডেন্টের এই আগমন সরকারি সূত্রে প্রচার করা হলেও আসলে এর মূল উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানে সামরিক অভিযান পরিচালনার পূর্ব প্রস্তুতি গ্রহনের এক চক্রান্ত ৷

ইয়াহিয়া ঢাকায় আসলে এই দিনই বঙ্গবন্ধু শেখ মুজিব অত্যান্ত জ্বালাময় ও উস্কানিমূলক বিবৃতি দিয়ে ছিলেন , ” জনগণের বীরত্বপূর্ণ সংগ্রাম সামনের দিকে অগ্রসর হচ্ছে… বাংলাদেশের জনগণ, সিভিল সার্ভেন্ট, অফিসকর্মী ও কারখানার শ্রমিক , কৃষক, ছাত্র প্রত্যেকেই দেখিয়েছে যে আত্নসমর্পণের চেয়ে তারা বরং মৃত্যুবরণ করবে… … বাংলাদেশের স্বাধীনতার তেজ নির্বাপিত করা যাবে না… … অত:পর যতদিন আমাদের মুক্তির লক্ষ্য পূরণ না হবে , সংগ্রাম অব্যাহত থাকবে নতুন ওজস্বিতায় ৷ ” ( ক্রমশ )
( আশরাফুল আলম তাজ )

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই