সর্বশেষ ⚡
স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ 🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ঢাকা, বাংলাদেশ
আজ , ,

কালিয়াকৈরে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বিনামূল্যে হাঁস মুরগির ১২শ ৮৭ বস্তা খাদ্য বিতরণ 

নিজস্ব প্রতিবেদক / ৫০৮ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

কালিয়াকৈরে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বিনামূল্যে হাঁস মুরগির ১২শ ৮৭ বস্তা খাদ্য বিতরণ 
কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সম্মন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধা ভোগীদের  মাঝে হাঁস ও মুরগির ১২শ ৮৭বস্তা খাদ্য উপকরণ বিনামূল্যে  বিতরণ করেছেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি  হাসপাতাল।

স্থানীয় সূত্রে জানায় ৫ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ২৫৭ জন উপকারিদের মাঝে জনপ্রতি ৩ বস্তা করে হাঁসের খাদ্য এবং ২৫৮ জনের মাঝে ২বস্তা করে মুরগির খাদ্য বিতরণ করা হয়।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাওসার আহমেদ।এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন সহ স্থানীয় কর্মকর্তা বৃন্দ।

বিষয়টি নিয়ে আলাপকালে ভাল্লুক বেড় এলাকার আদিবাসী পরিমল জানান,সরকারী ভাবে আমরা হাস মুরগী পেয়েছি, সেইসাথে নিয়মিত ভাবে ঔষধ ও খাদ্য পেয়ে আমরা অনেক খুশী হয়েছি।

##

আব্দুল আলীম অভি 

কালিয়াকৈর 

০১৭১২৮৮৬২২৯

৬/২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories