1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী সিঙ্গাপুর ইস্কান্দার শাহ রহঃ এর মাজার শরীফ, মহররম হোসেন নজরুলীয়া কণ্ঠ, সূফী কালামের এক ঐশী উত্তরাধিকার, মুফতি শামস তিবরীজ সাদকপুরী বেলায়েত দিবস, মুফতি শামস তিবরীজ সাদকপুরী মানবদেহে নূরের খবর জানার সৌভাগ‍্য কি মানবজীবনে সবার হয়, আল্লামা হানিফ নূরী পীর সাহেব রং বেরঙের ভালোবাসা, সুফি গবেষক মোবারক হোসেন মুরাদ নবী রাসুল, ওলীগনের সাথে বেয়াদবির ফলাফল হয় ভয়ঙ্কর, আল্লামা হানিফ নূরী পীর সাহেব জান কুরবান, মুফতি শামস তিবরীজ সাদকপুরী
ব্রেকিং নিউজ:
গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী সিঙ্গাপুর ইস্কান্দার শাহ রহঃ এর মাজার শরীফ, মহররম হোসেন নজরুলীয়া কণ্ঠ, সূফী কালামের এক ঐশী উত্তরাধিকার, মুফতি শামস তিবরীজ সাদকপুরী বেলায়েত দিবস, মুফতি শামস তিবরীজ সাদকপুরী মানবদেহে নূরের খবর জানার সৌভাগ‍্য কি মানবজীবনে সবার হয়, আল্লামা হানিফ নূরী পীর সাহেব রং বেরঙের ভালোবাসা, সুফি গবেষক মোবারক হোসেন মুরাদ নবী রাসুল, ওলীগনের সাথে বেয়াদবির ফলাফল হয় ভয়ঙ্কর, আল্লামা হানিফ নূরী পীর সাহেব জান কুরবান, মুফতি শামস তিবরীজ সাদকপুরী
আজ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি , ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইতিহাসের স্মৃতি চিহ্নে বাংলাদেশের স্বাধীনতা অর্জন  – আশরাফুল আলম তাজ

  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৮১ Time View
  • ইতিহাসের স্মৃতি চিহ্নে বাংলাদেশের স্বাধীনতা অর্জন  – আশরাফুল আলম তাজ

( ধারাবাহিকঃ তের )

১৬ই মার্চ বেলা ১১টায় শেখ মুজিবুর রহমান ইয়াহিয়ার সাথে বৈঠক করার জন্য প্রেসিডেন্ট হাউজে( বঙ্গভবন) যান ৷ উল্লেখ্য যে রাজনৈতিক সংকট নিরসনের জন্য এই ১৬ই মার্চ প্রেসিডেন্টের সাথে শেখ মুজিবুর রহমানের বহুল আলোচিত প্রথম বৈঠক ৷ বৈঠকে ়যাওয়ার সময় শেখ মুজিব তার গাড়ীতে আন্দোলনে নিহত দের জন্য শোকের কাল পতাকা আর বাংলাদেশের প্রতীক ধারণ করেছিলেন ৷ বৈঠকে শেখ মুজিব অবিলম্বে সামরিক আইন প্রত্যাহার ও ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত ৪ দফার দাবী তুলে ধরেন ৷ এদিকে ১৫ই মার্চ পূর্ব পাকিস্তানের প্রথম সারির ৪টি দৈনিক পত্রিকা, দৈনিক ইত্তেফাক, দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান অবজারভার এবং দৈনিক সংবাদ এক যৌথ সম্পাদকীয়তে ” আর সময় নাই ” শীর্ষক সম্পাদকীয় প্রকাশ করেন ৷ৃ
৪টি পত্রিকায় অভিন্ন সম্পাদকীয় নিবন্ধে সাংবিধানিক ভাবে সংকট নিরসনের জন্য নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জোর দাবী জানান ৷ ১৬ই মার্চ কড়া সামরিক প্রহরায় বঙ্গবন্ধু ও প্রেসিডেন্ট ইয়াহিয়ার এই বৈঠক নিয়ে সর্বস্তরের জনতার মধ্যে উদ্বিগ্ন, ও উৎকন্ঠা বিরাজ করছিল ৷

১৭ই মার্চ মুজিব-ইয়াহিয়ার বৈঠকের প্রতিবেদন দিতে গিয়ে দৈনিক দি পিপল লিখে… Mujib -Yahya meeting to decide whether pakistan to stay or go: Indepdence of Bangladesh at Fait Accompli. এই দৈনিক টিতে আরো লিখা হয়… প্রেসিডেন্ট ইয়াহিয়া, শেখ মুজিবের দেওয়া শর্তগুলো মেনে না নিলে পরিণামে বাঙালি স্বাধীনতা ঘোষণা করবে ৷ এদিকে শেখ মুজিব তাঁর কালো কোট ( মুজিব কোট) পরিহিত অবস্হায় তাঁর ঢাকার ৩২ নম্বর ধানমন্ডিস্হ বাসভবনে দেশি-বিদেশি সাংবাদিকদের ব্রিফিং দেন যা পত্র-পত্রিকার মাধ্যমে দেশে-বিদেশে ছ়ড়িয়ে পড়ে ৷ পাশাপাশি সংবাদপত্রগুলো দেশব্যাপী অসহযোগ আন্দোলনের খবর, রাজনৈতিক ভাষা ও সম্পাদকীয় প্রকাশ করে জনমতকে স্বাধীনতার আন্দোলনের দিকে উজ্জীবিত করে ৷

দৈনিক পত্রিকাগুলো যখন শেখ মুজিবের দেওয়া ৪টি শর্তের উপর অধিক গুরুত্ব আরোপ করে এবং ৪টি শর্ত মেনে সমাধানের পথ বের করার নির্দেশনা দিচ্ছে ঠিক তখনই কতিপয় সাপ্তাহিক পত্রিকা ও দৈনিক দি পিপল সরাসরি স্বাধীনতার ডাক দেওয়ার জন্য রাজনৈতিক নেতৃ
বৃন্দের প্রতি আহবান জানান ৷

একদিকে পূর্ব-পাকিস্তানে জুড়ে, ” বীর বাঙালি অস্র ধর- বাংলাদেশ স্বাধীন কর ‘ এরূপ বৈপ্লবিক স্লোগানে স্লোগানে উদ্দীপিত করতে থাকে বাঙালিকে ৷ অপরদিকে রাজনৈতিক ভাবে সমস্যা সমাধান করতে পাকিস্তানি সামরিক শাসক পক্ষের অনাগ্রহের কারণে সর্বাত্নক সশস্র সংগ্রাম অত্যাসন্ন হয়ে ওঠল ৷ ১৭ই মার্চ শেখ শেখ মুজিবের সঙ্গে ইয়াহিয়ার আর এক দফা বৈঠক অনুষ্ঠিত হল ৷ প্রায় এক ঘন্টা ব্যাপী স্হায়ী বৈঠকে কোন অগ্রগতি হয় নি ৷ জনগণ ইয়াহিয়াকে আর বিশ্বাস করতে পারছিল না ৷ জনমনে একটা ধারণা বদ্বমূল হয়ে ওঠেছিল যে , ভুট্রোর যোগসাজশে পশ্চিম পাকিস্তানে বসে সামরিক জান্তারা এক গণ হত্যার পরিকল্পণা করছে ৷ একদিকে ঢাকায় আলোচনা চলছিল অপরদিকে করচিতে বসে ভুট্রো উসকানিমূলক বিবৃতি দিয়ে যাচ্ছিল ৷
সরকার ও আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা হ্রাস করতে উদগ্রীব ইয়াহিয়া খান ১৯৭১ সালের ১৯শে মার্চ শেখ মুজিবের সঙ্গে তাৎক্ষণিক ভাবে আরও এক বৈঠক আহবান করেন ৷ ( ক্রমশ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই