সর্বশেষ ⚡
স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ 🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ঢাকা, বাংলাদেশ
আজ , ,

কালিয়াকৈরে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – আব্দুল আলীম অভি

নিজস্ব প্রতিবেদক / ৫৫৭ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫

 

কালিয়াকৈরে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুল আলীম অভি কালিয়াকৈরঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজারে মৌচাক ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ রবিবার (৯ মার্চ) বিকেলে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম শিকদার এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সহ-সভাপতি মাহমুদ সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি জলিল মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মেহেরুল ইসলাম মুরাদ বকসি, এডভোকেট কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন দেওয়ানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আসন্ন রাজনৈতিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। ইফতারের আগে দেশ, জাতি ও দলের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories