সর্বশেষ ⚡
স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ 🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ঢাকা, বাংলাদেশ
আজ , ,

খোদাপ্রাপ্তি জ্ঞানের আলোকে বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের পবিত্র নসিহত

নিজস্ব প্রতিবেদক / ২৭৭ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

খোদাপ্রাপ্তি জ্ঞানের আলোকে বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের পবিত্র নসিহত।

— শয়তান আগুনের তৈরী বলিয়া নিজেকে বড় মনে করিল —

 

নিজেকে সব সময়ই মনে, মুখে ও কাজে নিকৃষ্ট চিন্তা করিবে। ছোট না হইলে বড় হওয়া যায় না। গাছের শিখরে উঠিতে হইলে নীচ হইতে চেষ্টা করিতে হয়। হযরত আদম (আঃ) মাটির তৈরী হিসেবে নিজেকে নিকৃষ্ট জানিতেন। তাই আল্লাহতায়ালা তাহার ইজ্জত বাড়াইয়া দিলেন, খলিফা হিসেবে মনোনিত করিলেন।

 

অন্যদিকে শয়তান আগুনের তৈরী বলিয়া নিজেকে বড় মনে করিল, শ্রেষ্ঠ ভাবিল। তাই সে আল্লাহতায়ালার কোপানলে পড়িল, অভিশপ্ত হইল, পবিত্র দরবার হইতে বিতাড়িত হইল।

 

তোমাদের দেহের মধ্যেও আগুন আছে। সেই আগুনের স্বভাবও আছে-তাহা হইল অহংকার। সর্বদাই হুশিয়ার থাকিও, যেন আগুনের স্বভাব তোমাদের উপর প্রভাব ফেলিতে না পারে। তোমরা নিজেদেরকে মাটির মত করিয়া গড়িয়া তুলিও। দেখ, মাটিতে কর রংবেরং – এর চিত্তাকর্ষক ফুল হয়, সুস্বাদু ফল হয়, নিজেদের স্বভাবকে যদি মাটির মত বিনয়ী করিতে পার, তাহা হইলে মাটির তৈরী তোমাদের এই দেহের প্রত্যেক অণুতে কলেমা- “লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুলুল্লাহ” এর ফুল ফুটিবে, খোদাপ্রাপ্তি তত্ত্বজ্ঞানরূপ ফল ধরিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories