1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:
জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী সিঙ্গাপুর ইস্কান্দার শাহ রহঃ এর মাজার শরীফ, মহররম হোসেন নজরুলীয়া কণ্ঠ, সূফী কালামের এক ঐশী উত্তরাধিকার, মুফতি শামস তিবরীজ সাদকপুরী বেলায়েত দিবস, মুফতি শামস তিবরীজ সাদকপুরী মানবদেহে নূরের খবর জানার সৌভাগ‍্য কি মানবজীবনে সবার হয়, আল্লামা হানিফ নূরী পীর সাহেব রং বেরঙের ভালোবাসা, সুফি গবেষক মোবারক হোসেন মুরাদ নবী রাসুল, ওলীগনের সাথে বেয়াদবির ফলাফল হয় ভয়ঙ্কর, আল্লামা হানিফ নূরী পীর সাহেব
ব্রেকিং নিউজ:

আজ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইতিহাসের স্মৃতি চিহ্নে বাংলাদেশের স্বাধীনতা অর্জন ‘ – আশরাফুল আলম তাজ

  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৩২৯ Time View

‘ ইতিহাসের স্মৃতি চিহ্নে বাংলাদেশের স্বাধীনতা অর্জন  ‘ – আশরাফুল আলম তাজ

( ধারাবাহিকঃ দশ )

অ্যাসেম্বলি অধিবেশনের স্হগিত হওয়ার খবর শুনে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল আর্চার ব্লাড পরিস্হিতি স্ব-চোখে উপভোগ করতে আদমজী
কোর্ট ভবনের ছাদে ওঠে দেখছিলেন ৷ তার অভিজ্ঞতালব্দ সেই ক্রান্তিকালের, বাঙালীর জাগরণের উন্মোদনার বর্ণনা যেন এক জীবন্ত দলিল ……

” আমরা দেখতে পাচ্ছিলাম ওই এলাকার সমস্ত অফিস বিল্ডিং থেকে স্রোতের মত বেরিয়ে আসছে বাঙালিরা ৷ তারা ভিমরুলের মত ক্রুদ্ধ ৷ তাদের গণতান্ত্রিক বিজয় ছিনিয়ে নেওয়ায় তারা হতাশ ও উত্তেজিত ছিল ৷ মানুষের ভি়ড় শান্তিপূর্ণ থাকলেও কিছু লোকের হাতে ছিল মুগুর বা লাঠি ৷ যা উপমহাদেশের পছন্দের হাতিয়ার ৷ ” তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমোন্টকে বলে ছিলেন, ” আমি পাকিস্তানের সম্পর্ক ভাঙার সূচনা দেখেছি ৷” যাহোক মূহর্ত্তেই বেসামরিক অসহযোগের বিশাল প্রবাহ ছ়ড়িয়ে পড়ল, সেই সঙ্গে রাস্তায় বিক্ষুব্দ জনতার ভিড় আর পাকিস্তানী কর্তৃপক্ষের সঙ্গে বেশ কিছু সংঘর্ষে উত্তাল হয়ে উঠল পরিস্হিতি ৷ পরের দিন বাঙলিরা সাধারণ ধর্মঘট পালন করে এবং শেখ মুজিবের আহবানে পূর্ব পাকিস্তানের স্বাভাবিক জীবন থেমে অচল হয়ো পড়ে ৷ বাঙালি তরুণ- যুবকরা সমস্ত শহরে মিছিল করে স্লোগান দেয়, ” জয় বাংলা ৷ ” পূর্ব পাকিস্তানের লোকজন সেনাবাহিনীদের প্রতি চডাও হয়ে ওঠেছিল ৷ অনেক স্হানে থুথু নিক্ষেপ ও ধাক্কা- ঠেলা মেরে সেনাদেরকে নাজেহাল করেছিল বেশামাল জনতা ৷ এ হেন বিদ্রুপ পরিস্হিতিতেও সেনা বাহিনীর সংযম প্রদর্শন ও আচরণ ছিল চমৎকার ৷

১৯৭১ সালের ৩রা মার্চ থেকে ২৫শে মার্চের মধ্যে পূর্ব পাকিস্তানে কেন্দ্রীয় সরকারের বিধান অচল হয়ে গিয়েছিল ৷ ৬ই মার্চ সমান্তরাল প্রশাসন প্রতিষ্ঠার ঘোষণা দেন আওয়ামী লীগ ৷ অপর দিকে ৬ই মার্চ ইয়াহিয়া জাতির উদ্দেশ্যে ক্ষুব্দ ভাষন দেন ৷ ‘ বিশৃংঙ্খলা, লুটতরাজ, অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগ করেন তিনি ৷ অ্যাসেম্বলির অধিবেশন স্হগিত করায় ১লা মার্চ থেকেই বিস্ফোরক পরিস্হিতি সৃষ্টি হয়েছিল ৷ ফলে কেন্দ্রীয় সরকারের অসহায়ত্ব স্পষ্ট হয়ে গিয়েছিল ৷ আর কোনও উপায় না পেয়ে ৬ই মার্চ ইয়াহিয়া সিদ্বান্ত নেন , ২৫শে মার্চ ঢাকায় অ্যাসেম্বলির অধিবেশন বসবে কোনও শর্ত ছা়ড়াই ৷ তবে ইয়াহিয়া ভাষণে রাজনৈতিক অচলবস্হায় আটকে রেখে পূর্ব পাকিস্তানের রাজনীতিকদের হুমকি দিয়েছিলেন ৷ তিনি বলেছিলেন, ,’ পাকিস্তানের অখন্ডতা, সংহতি আর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পাকিস্তান সশস্র্র বাহিনীর, এূবং এতে তারা কখনও ব্যর্থ হয়নি ৷ ‘ ইয়াহিয়া ধারণা করেছিলেন, ন্যাশনাল অ্যাসেম্বলির আহবান করার একটা তারিখ ঘোষণা দিলে পূর্ব পাকিস্তানের আইনশৃঙ্খলা পরিস্হিতির উন্নতি হবে এবং দাঙ্গা, লুটত্বরাজ, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ইত্যাদি বন্ধ হবে ৷ কিন্তু না, আন্দোলন তীব্র গতিতে চলতেই থাকে ৷ ( ক্রমশ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই