
ইসলামের ইতিহাস-ঐতিহ্যে রমজান মাস, শেয়ার নিগাহে অলি
বিসমিল্লাহির রাহমানির রাহিম
🌐 ইসলামের ইতিহাস-ঐতিহ্যে রমজান মাস 🌙
💠 ০১ রমজান:
🔷 হযরত ইব্রাহিম আলাইহিসসালাম-এর উপর সহীফা নাযিল হয়।
🔷 ইবনে খালদুন (আবু জায়েদ আবদুর রহমান বিন মুহাম্মদ বিন খালদুন আল হাদরামি)-এর জন্মদিন। তিনি ছিলেন একজন আরব মুসলিম পণ্ডিত। আধুনিক সমাজবিজ্ঞান, ইতিহাস ও অর্থনীতি শাস্ত্রের জনকদের মধ্যে তিনি অন্যতম বিবেচিত হন।
🔷 ‘জুনাইদিয়া ত্বরিকা’র অন্যতম খলিফা ও সুপ্রসিদ্ধ ‘কাদেরিয়া ত্বরিকা’র প্রবর্তক গাউসুল আযম হযরত শায়খ সৈয়দ আবু মীর মুহিউদ্দীন আবদুল কাদির জিলানী (ক.)-এর পবিত্র জন্মদিবস।
💠 ০২ রমজান:
হযরত মুসা আলাইহিস সালামের উপর ‘তাওরাত’ কিতাব নাযিল হয়।
💠 ০৩ রমজান:
বিশ্বদুলালী নবি নন্দিনী খাতুন-ই জান্নাত মা ফাতিমাতুয্ যাহরা রাদ্বিআল্লাহু তা’আলা আনহা’র ওফাত দিবস। জগতপ্রভূ মহান রাব্বুল আলামিনের হাবিব হযরত আহমদ মোজতবা মোহাম্মদ মোস্তফা (দ.)’র আদরের; অতি আদরের কন্যা। তাঁর পরিচয় এখানেই শেষ নয়! তিনি ছিলেন হযরত আলী (রা.)’র স্ত্রী এবং নবি নাতি হাসনাইন তথা হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হোসাইন (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা)’র জননী।
💠 ১০ রমজান:
প্রিয় নবীজী (সা.)’র প্রথম সহধর্মীনি, মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী, উম্মুল মু’মিনিন হযরত মা খাদিজাতুল কুবরা রাদ্বিয়াল্লাহু তালা আনহা’র পবিত্র ওফাত দিবস।
💠 ১৩ রমজান:
হযরত শেখ শরফুদ্দিন বু’আলী কলন্দর পানিপথী (রহ.)’র ওফাত দিবস।
💠 ১৫ রমজান:
‘খোলাফা-ই-রাশেদীন’-এর পঞ্চম এবং শেষ খলিফা’, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম-এর পবিত্র ‘আহলে বাইত’-এর অন্যতম সদস্য হযরত ইমাম হাসান ইবনে আলী রাদ্বি আল্লাহু তা’আলা আনহু’র পবিত্র বেলাদত দিবস।
💠 ১৭ রমজান:
🔷 উম্মুল মু’মিনীন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদ্বিয়াল্লাহু তাআলা আনহার ওফাত দিবস। প্রিয় নবীজী (সা.)’র তিনজন কুরআন মুখস্থকারী স্ত্রীদের মাঝে হযরত আয়েশা (রা.) একজন।
🔷 পবিত্র বদর দিবস
ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যুদ্ধ। মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে এ যুদ্ধ সংঘটিত যুদ্ধ। এতে জয়ের ফলে মুসলিমদের ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়।
🔷 শেখ আল আকবর হযরত মুহিউদ্দিন ইবনুল আরাবি (রহ.)’র জন্মদিন।
হযরত ইবনুল আরাবী ছিলেন একজন আরব সুফি সাধক লেখক ও দার্শনিক। সুফিতত্ত্বে তাঁর অনবদ্য অবদানের কারণে তিনি শেখ আল আকবর মুহিউদ্দিন ইবনুল আরাবী নামেই সমধিক পরিচিত। আন্দালুসিয়া বা বর্তমান স্পেনের মূর্সিয়া নগরীতে জন্ম গ্রহণ করায় তাকে আন্দালুসি ও আল-মূর্সি বলা হয়। তাছাড়া তিনি দামেস্কে মৃত্যু বরণ করায় ডাকা হয় দামেস্কি। অন্যদিকে ইয়েমেনের প্রসিদ্ধ দাতা হাতেমতাই তার পূর্বপুরুষ হওয়ায় আল-হাতেমী এবং আল-তাই উপনামেও তার প্রসিদ্ধি রয়েছে।
💠 ১৮ রমজান:
🔷 হযরত দাউদ আলাইহিস সালামের উপর ‘যাবুর’ কিতাব নাযিল হয়।
🔷 প্রখ্যাত সাহাবী এবং ‘আল্লাহর তলোয়ার’ খেতাবে ভূষিত সেনাপতি আবু সুলাইমান খালিদ ইবনুল ওয়ালিদ ইবনে আল-মুগিরা আল-মাখজুমি (রাদ্বি.)-এর ওফাত দিবস।
💠 ১৯ রমজান:
৬৬১ খ্রিষ্টাব্দের ২৭ জানুয়ারি এবং হিজরী মোতাবেক ৪০ হিজরীর ১৯ রমজান তথা আজকের এই দিনে কুফার নগরীর এই মসজিদে ফজরের নামাযের সময় মুনাফিক খারেজী আব্দুর রহমান ইবনে মুলজাম কর্তৃক আমীরুল মু’মিনীন আসাদুল্লাহীল গালীব মওলা আলী (রাদ্বি.) কাররামাল্লাহু ওয়াজহাহু- মাথায় আঘাত প্রাপ্ত হয়! দু’দিন তিনি আহতাবস্থায় থেকে ২১ রমজান মহান রাব্বুল আলামীন-এর সাথে মিলিত হন (শাহাদাত বরণ করেন)।
💠 ২০ রমজান:
মক্কা বিজয়- প্রিয়নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টীয় ৬৩০ অব্দে রক্তপাতহীনভাবে মক্কা নগরী জয় করেন। ইতিহাসে এই ঘটনা মক্কা বিজয় (আরবি: فتح مكة fatḥ makkah) নামে খ্যাত। ঐতিহাসিকদের মতে মক্কা বিজয় ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিজয়। এই বিজয়ের ফলে মুসলমানদের পক্ষে আরবের অন্যান্য এলাকা বিজয় করা সহজসাধ্য হয়ে পড়ে।
💠 ২১ রমজান:
রহমত ও মাগফেরাতের ধাপ পেরিয়ে নাজাতে প্রবেশের প্রথম দিন এবং শবে কদর তালাশেরও প্রথম রাত। এ মহান উপলক্ষের কারণে এই ২১ রমজানের মর্তবা-ফজিলত-গুরুত্ব-মাহাত্ম্য আরো উচ্চ থেকে উচ্চতর হয়েছে সেই কারণটি হল- এই দিনে আমিরুল মু’মিনিন, খলিফাতুল মুসলিমিন, মাওলায়ে ক্বায়েনাত, শাহানশাহে বেলায়ত, আসাদুল্লাহিল গালিব, ফতহে খায়বর, আলিয়ে হায়দর মাওলা আলী কাররামাল্লাহু ওয়াযহাহুর বেসালে হাক্বিকত তথা শাহাদাত দিবস।
💠 ২৬ রমজান:
🔷 ‘পবিত্র লায়লাতুল ক্বদর’
শেয়ারঃ নিগাহে অলি
সূত্রঃ শাহানশাহে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট, হিস্ট্রি এন্ড ট্রেডিশন অব ইসলাম
Leave a Reply