স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ ১ ঘণ্টা আগে
🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী ২ মাস আগে
হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ২ মাস আগে
১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! ২ মাস আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন ২ মাস আগে
মায়াবিনী
✒️কবি ফখরুল ইসলাম ওমর
তুমি এতো বেশি মায়াবিনী যে তোমার মায়ায় আমি প্রতিদিন শতো বার জম্ম নিই !
ইচ্ছে করে শিশিরের কনা গুলো তুলে এনে তোমার পায়ের উপর বসিয়ে দিই;
আর নুপুরের ঝনঝনানির ন্যায় প্রতিদিন রচনা করি ঝরাপাতার প্রেমানুকাব্য…
এতো মায়াবিনী হলে কিভাবে কুমারী ?
ইচ্ছে করে তোমাকে দেয়ালে টাঙিয়ে রাখি,নাহয় বুক পকেটে তুলে রাখি পরম মমতায় !
ইচ্ছে করে তোমার দীঘল কালো চুলের ভাঁজ থেকে হলদে আটা পা পর্যন্ত
চুমু আর চুমুতে ভরাই সারাক্ষণ …
আর নয়তো আমাকে প্রসাধনী বানিয়ে তোমার পুরু শরীরে মিশিয়ে মিশে থাকি;
তোমার হৃদয় এবং শরিরের প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় শিরা-উপশিরায়…!
#বই:তোমার জন্য ভালোবাসা
(প্রকাশ:বইমেলা২০১০)