সর্বশেষ ⚡
স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ 🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ঢাকা, বাংলাদেশ
আজ , ,

বেঁচে থাকা বাঁচিয়ে রাখা – সেলিনা সাথী

নিজস্ব প্রতিবেদক / ৩৯৬ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

বেঁচে থাকা বাঁচিয়ে রাখা
—– সেলিনা সাথী

বেঁচে থাকার ইচ্ছেটাকে
দিয়েছিলাম কবর,
বাঁচিয়ে রাখার আকাঙ্খাটাই
করে ছিলাম খবর।

আমারও তো আবেগ ছিল
ছিল অনুভূতি,
অনুভবের বেড়াজালে
লিখেছিলাম গীতি।

মহাসুখে বেঁচে থাকুক
প্রিয়তম যারা,
বাঁচিয়ে রাখতে তাদের আমি
খেয়েছিলাম তাড়া।

তোমরা যেদিন বড় হবে
আকাশ ছুঁবে হাতে,
ছায়া হয়ে সেদিনও রবো
তোমাদের’ই সাথে।

জ্ঞানীগুণী হবে যেদিন
ছড়িয়ে দেবে আলো,
আড়াল থেকে দেখতে পেলেও
লাগবে ভীষণ ভালো।

“বেঁচে” থাকো নিজে আগে
“বাঁচাও” পরের কথা,
নইলে দেখো সারাজীবন
শুধুই পাবে ব্যাথা।

আমার মতো ভুল কাজটি
করোনা কেউ আগে,
নইলে দেখো ভালোবাসা
জুটবেনাকো ভাগে।
বলছিনাতো রাগে।

এই জীবনে বেঁচে থেকে
বাঁচিয়ে রাখতে হবে
ঠোঁটের কোণে হাসির আলো
ছড়িয়ে দাও তবে।
————————-
১১ অক্টবর ২০২৫
সময় সকাল ১১:৩০
কবিতা কুটির-নীলফামারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories