1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী সিঙ্গাপুর ইস্কান্দার শাহ রহঃ এর মাজার শরীফ, মহররম হোসেন নজরুলীয়া কণ্ঠ, সূফী কালামের এক ঐশী উত্তরাধিকার, মুফতি শামস তিবরীজ সাদকপুরী বেলায়েত দিবস, মুফতি শামস তিবরীজ সাদকপুরী মানবদেহে নূরের খবর জানার সৌভাগ‍্য কি মানবজীবনে সবার হয়, আল্লামা হানিফ নূরী পীর সাহেব
ব্রেকিং নিউজ:

আজ ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি , ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শৈশব টা ফিরে দেখা, সেলিনা সাথী

  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৪৯ Time View

“শৈশব টা ফিরে দেখা”
—সেলিনা সাথী

শৈশব থেকে ঘুরে আসি, ভাই–বোনেরা চলো,
বয়সটাকে পিছনে ঠেলে মনের কথা বলো।
মায়ের হাতের ভাপা পিঠা, গুড়ের সাথে মুড়ি মাখা—
ছড়িয়ে দিত আলো, লাগত খেতে ভালো।

বাবা ছিল, মা ছিল, সঙ্গে ছিল দাদি,
দাদির পাশে কে ঘুমাবে—ঝগড়া করে কাঁদি।
মায়ের সেবা–যত্নগুলো কেমন করে ভুলি,
সময়মতো গরম খাবার মুখে দিতেন তুলি।

জামা–কাপড় ধুইয়ে দিতেন দিতেন লন্ড্রি করে,
অসুস্থতায় সেবা করতেন ডেকে ডেকে নাম ধরে।
ভাই–বোনদের খুনসুটিতে মেতে উঠত বাড়ি,
মধুমাখা এমন স্মৃতি ভুলতে কি আর পারি?

এমন মধুর সম্পর্কে স্বার্থ খোঁজে যারা,
জীবন থাকতেই মরে গেছে পৃথিবীতে তারা।
আজকে সেই বাড়ি আছে পাইনা খুঁজে উঠোন
হারিয়েছে একে একে ছিল যারা আপন।

দাদি গেলেন সবার আগে বাবা গেলেন পিছে,
সুন্দর এই পৃথিবীটা লাগে যেন মিছে।
শৈশবের স্মৃতিচারণ, দুস্টু মিষ্টি ভাইবোন
অমলিন সেই বন্ধন যদিও ভাঙে অবুঝ মন।

অতীতটা আজ ভাবতে বসে, ঝরছে চোখে পানি
প্রিয় মানুষ অপ্রিয় হয়,কেমন করে মানি।
ভালো থাকুক ভুবন জুড়ে, যত ভাই আর বোন
সম্পর্ক গুলো অটুট থাকুক, যেন আমরণ।
—————————————–
১৩ জানুয়ারি ২০২৬
সময় বিকেল ৫:১২
ঢাকা-বাংলাদেশ।
ফটো ক্রেডিট-#Alamgirkobir

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই