1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী সিঙ্গাপুর ইস্কান্দার শাহ রহঃ এর মাজার শরীফ, মহররম হোসেন নজরুলীয়া কণ্ঠ, সূফী কালামের এক ঐশী উত্তরাধিকার, মুফতি শামস তিবরীজ সাদকপুরী বেলায়েত দিবস, মুফতি শামস তিবরীজ সাদকপুরী মানবদেহে নূরের খবর জানার সৌভাগ‍্য কি মানবজীবনে সবার হয়, আল্লামা হানিফ নূরী পীর সাহেব রং বেরঙের ভালোবাসা, সুফি গবেষক মোবারক হোসেন মুরাদ নবী রাসুল, ওলীগনের সাথে বেয়াদবির ফলাফল হয় ভয়ঙ্কর, আল্লামা হানিফ নূরী পীর সাহেব
ব্রেকিং নিউজ:

আজ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি , ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিঙ্গাপুর প্রবাসী শ্রমিকদের বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত, আলামিন,সিঙ্গাপুর প্রতিনিধি

  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৩৫ Time View

সিঙ্গাপুর প্রবাসী শ্রমিকদের বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত

আলামিন, সিঙ্গাপুর প্রতিনিধিঃ আজ ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে “ঈদ মোবারক” বিনিময় করা হয় ।

সিঙ্গাপুরের চাঙ্গী এয়ারপোর্ট টার্মিনাল-৫ এ অবস্থিত কোস্টাল ডরমেটরীতে অনুষ্ঠিত এই ঈদের জামাতে হাজারো প্রবাসী মুসল্লি অংশগ্রহণ করেন। সকাল থেকেই বিভিন্ন ব্লক ও ডরমেটরি থেকে মুসল্লিরা ঈদের নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থানে জড়ো হতে থাকেন। ধর্মীয় আবহ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ঈদের নামাজ শেষে বিশ্ব মানবতার শান্তি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রবাসজীবনের কষ্ট, পরিবার থেকে দূরে থাকার বেদনা এবং দেশের মানুষের জন্য দোয়া করতে দেখা যায় অনেক মুসল্লিকে।

শুধু কোস্টাল ডরমেটরী নয়, সারা সিঙ্গাপুরে অবস্থিত বিভিন্ন ডরমেটরী ও মসজিদেও পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জনবহুল এলাকাগুলোর মসজিদে মুসল্লিদের চাপ সামলাতে একাধিক জামাতের আয়োজন করা হয়।

পরিবার-পরিজন ও আপনজনদের ছেড়ে প্রবাসে ঈদ উদযাপন করলেও আনন্দ ভাগাভাগি করে নিতে পিছিয়ে নেই প্রবাসীরা। অনেকেই বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সঙ্গে মিলেমিশে রান্নাবান্না, খাওয়া-দাওয়া এবং ছোটখাটো আয়োজনের মাধ্যমে ঈদের আনন্দ উপভোগ করার চেষ্টা করেন।

প্রবাসীদের মতে, দেশের বাইরে থেকেও একে অপরের পাশে দাঁড়ানো এবং একসাথে ঈদ উদযাপন করার মধ্যেই তারা খুঁজে পান আত্মিক প্রশান্তি ও আপনজনের অনুভূতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই