স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ ২ ঘণ্টা আগে
🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী ২ মাস আগে
হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ২ মাস আগে
১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! ২ মাস আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন ২ মাস আগে
মনের মানুষ পাওয়া দায় ভবে
গীতিকার সুফি মোবারক হোসেন মুরাদ
মনের মানুষ পাওয়া দায় ভবে
মনের মানুষ পাওয়া দায়…..
একবার পাইলে তারে প্রাণে প্রাণ মিশাই।
মনের মানুষ মনে খুঁজো…
তারে প্রাণে প্রাণ মিশাইয়া যোজো (২)
বুঝে যোজো আপন ঘরে
না বুঝিলে ঠেকে যায় ।। ঐ
বুঝেও বোঝেনা সবাই…..
ভান্ধরে ঘুমেরই নেশা (২)
মন মহাজন নাহি ঘুমায়
মাওলারে পাওয়ার আশায়।। ঐ
মন মহাজন কারে বলে…..
সে না থাকে যোজন দূরে (২)
খুঁজলে কি সহজে মিলে
না দেখিলে এধরায়।। ঐ
খোঁজাখুঁজি যতই করো….
আগে বদ মানুষের সঙ্গ ছাড়ো
মোবারক কই ডুবেমজ
মন মানুষের দরিয়া।। ঐ