মনের মানুষ পাওয়া দায় ভবে
গীতিকার সুফি মোবারক হোসেন মুরাদ
মনের মানুষ পাওয়া দায় ভবে
মনের মানুষ পাওয়া দায়.....
একবার পাইলে তারে প্রাণে প্রাণ মিশাই।
মনের মানুষ মনে খুঁজো...
তারে প্রাণে প্রাণ মিশাইয়া যোজো (২)
বুঝে যোজো আপন ঘরে
না বুঝিলে ঠেকে যায় ।। ঐ
বুঝেও বোঝেনা সবাই.....
ভান্ধরে ঘুমেরই নেশা (২)
মন মহাজন নাহি ঘুমায়
মাওলারে পাওয়ার আশায়।। ঐ
মন মহাজন কারে বলে.....
সে না থাকে যোজন দূরে (২)
খুঁজলে কি সহজে মিলে
না দেখিলে এধরায়।। ঐ
খোঁজাখুঁজি যতই করো....
আগে বদ মানুষের সঙ্গ ছাড়ো
মোবারক কই ডুবেমজ
মন মানুষের দরিয়া।। ঐ
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী