1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী সিঙ্গাপুর ইস্কান্দার শাহ রহঃ এর মাজার শরীফ, মহররম হোসেন নজরুলীয়া কণ্ঠ, সূফী কালামের এক ঐশী উত্তরাধিকার, মুফতি শামস তিবরীজ সাদকপুরী বেলায়েত দিবস, মুফতি শামস তিবরীজ সাদকপুরী মানবদেহে নূরের খবর জানার সৌভাগ‍্য কি মানবজীবনে সবার হয়, আল্লামা হানিফ নূরী পীর সাহেব রং বেরঙের ভালোবাসা, সুফি গবেষক মোবারক হোসেন মুরাদ নবী রাসুল, ওলীগনের সাথে বেয়াদবির ফলাফল হয় ভয়ঙ্কর, আল্লামা হানিফ নূরী পীর সাহেব
ব্রেকিং নিউজ:

আজ ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি , ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আরো একজন শিল্পী হত্যা!

  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬২ Time View

আরো একজন শিল্পী হত্যা!
আমাদের চ্যানেলঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় এক‌টি অনুষ্ঠান থেকে বের হওয়ার পর সুমন খলিফা (৩২) নামে এক সংগীত শিল্পীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১ ডিসেম্বর) সকালে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার রাতে ফতুল্লার পঞ্চবটি এলাকার একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠানের এক পর্যায়ে বাইরে এসে আর অনুষ্ঠানস্থলে ফেরেননি। সর্বশেষ তার মধ্য নরসিংপুর এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমন বরিশালের আগৈলঝাড়া উপজেলার মন্টু খলিফার ছেলে।

নিহতের স্ত্রী সংগীত শিল্পী সোনিয়া আক্তার বলেন, রোববার রাতে আমরা দুজন ফতুল্লার পঞ্চবটি এলাকায় একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলাম। অনুষ্ঠান চলাকালে সুমন বাইরে বের হয়ে আর ফিরে আসেননি। প‌রে সোমবার সকালে ত‌া‌কে হত্যা ও মরদেহ উদ্ধারের খবর পাই। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কি কারণে; কে বা কারা এ ঘটনায় জড়িত তা শনাক্ত করা যায়নি। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

সূত্রঃ ঢাকাটুডে/এসএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই