1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী সিঙ্গাপুর ইস্কান্দার শাহ রহঃ এর মাজার শরীফ, মহররম হোসেন নজরুলীয়া কণ্ঠ, সূফী কালামের এক ঐশী উত্তরাধিকার, মুফতি শামস তিবরীজ সাদকপুরী
ব্রেকিং নিউজ:

আজ ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি , ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামী কাল ঢাকায় শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর সুন্নাতে ভরা ৩দিনের ইজতিমা

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫০১ Time View

আগামী কাল ঢাকায় শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর সুন্নাতে ভরা ৩দিনের ইজতিমা, আমাদের চ্যানেল অনলাইন ডেস্ক

আগামীকাল ২৪ ডিসেম্বর থেকে রাজধানীর আসিয়ান সিটি, আশকোনা, ঢাকা এলাকায় দাওয়াতে ইসলামীর উদ্যোগে শুরু হচ্ছে সুন্নাতে ভরা ৩ দিনের ইজতিমা। কয়েকদিনব্যাপী এই বৃহৎ ইসলামি সমাবেশে দেশ-বিদেশ থেকে আগত হাজারো আশেকে রাসূল ﷺ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
দাওয়াতে ইসলামীর এই ইজতিমায় কুরআন ও সুন্নাহভিত্তিক বয়ান, ইমান ও আমল সংশোধনমূলক আলোচনা, দরুদ ও জিকিরের মাহফিল, পাশাপাশি নৈতিক ও সামাজিক উন্নয়নমূলক দ্বীনি দিকনির্দেশনা প্রদান করা হবে। আয়োজকদের মতে, ইজতিমার মূল লক্ষ্য হলো মুসলমানদের জীবনে নবী করিম ﷺ–এর সুন্নাহ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা এবং দ্বীনি চেতনাকে আরও সুদৃঢ় করা।
ইজতিমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দল, চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় সেবামূলক ব্যবস্থার আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে ইজতিমা সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গেও সমন্বয় রাখা হয়েছে বলে জানিয়েছে দাওয়াতে ইসলামী।
আয়োজকরা সর্বস্তরের মুসলমানদের এই ইমানি ও সুন্নাতপ্রিয় মজলিসে অংশগ্রহণ করে আত্মশুদ্ধি ও নেক আমল বৃদ্ধির জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

প্রায় একশ একর জায়গাতে ইজতেমা ময়দানের বিস্তির্ণ ময়দানে আল্লাহ তাআলার রহমতে লক্ষ লক্ষ আশিকে রাসুল (মুসল্লি) ইজতিমায় শরিক হবে‌।

শত শত টয়লেট, ওযু খানা, জেলা ভিত্তিক পাকঘর সহ প্রয়োজনীয় বিভিন্ন অস্থায়ী স্হাপনা করা হয়েছে।

সার্বিক নিরাপত্তার জন্য পাঁচটি ওয়াচ টাওয়ার, স্বেচ্ছাসেবক এর মাধ্যমে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দাওয়াতে ইসলামীর শিক্ষাবোর্ডের ও মিডিয়া জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী বলেন আমরা আশা করছি দেশের প্রত্যন্ত অঞ্চলের লাখো মুসল্লির অংশগ্রহণে শুক্রবার বাদ জুময়া আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে তিন দিনের সুন্নাতে ভরা ইজতিমা। ইজতেমা কমিটির জিম্মাদার জনাব মুহাম্মদ কামাল আত্তারী, দাওয়াতে ইসলামী বাংলাদেশ এর সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল হক কাদেরী সহ জিম্মাদার অন্যান্য জিম্মাদারগন আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য সকলকে আহবান জানান।
ইজতিমার সংক্ষিপ্ত তথ্য
ইজতিমার নাম: সুন্নাতে ভরা ইজতিমা
আয়োজক: দাওয়াতে ইসলামী
স্থান: আসিয়ান সিটি, আশকোনা, ঢাকা
তারিখ: ২৪-২৬ ডিসেম্বর (ইনশাআল্লাহ)

#দাওয়াতে_ইসলামী, #সুন্নাতে_ভরা_ইজতিমা, #দাওয়াতে_ইসলামীর_ইজতিমা, #আশকোনা_ইজতিমা, #ঢাকা_ইসলামি_সমাবেশ, #Dawate_Islami_Ijtema_Bangladesh

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই