সর্বশেষ ⚡
নবীনগর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি শরীফ, সম্পাদক পুতুল। সাইফুদ্দীন বাবার মালয়েশিয়া ও সিঙ্গাপুর আগমনে ভক্ত মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ 🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ঢাকা, বাংলাদেশ
আজ , ,

নবীনগর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি শরীফ, সম্পাদক পুতুল।

নিজস্ব প্রতিবেদক / ৩৪ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নবীনগর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি শরীফ, সম্পাদক পুতুল।

কে এম সফর আলী, বিভাগীয় প্রধান, আমাদের চ্যানেল ।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ক্লাবের ২৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

১৩ নভেম্বর শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সকল সদস্যদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মোঃ হাজী কাওছারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোঃ হেদায়াতুল্লাহ। বিগত ২১ দিনের মেয়াদে থাকা সংগঠনের আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় সাংগঠনিক গতি আরো বাড়ানোর লক্ষ্যে সকলের মতামত ও সমঝোতায় দুই বছর মেয়াদে ২৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তারা হলেন, সভাপতি শফিকুল ইসলাম শরীফ, সিনিয়র সহ-সভাপতি মোঃ চাঁন পাশা, সহ-সভাপতি মোহাম্মদ হেদায়েত উল্লাহ, হাজী কাউসার, রুবেল ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্যামল বর্মন শিমুল, সহসাংগঠনিক শেখ মিহাদ বাবু, অর্থ সম্পাদক সালমান জমাদ্দার, দপ্তর সম্পাদক রুমেল সরকার, সাংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক দেলোয়ার হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক কে এম সফর আলী,তথ্যপ্রযুক্তি সম্পাদক টিপু সুলতান আজহার, আপ্যায়ন সম্পাদক মাসুম মির্জা, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আখতার স্মৃতি, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈকত শাহরিয়ার লেলিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক এলাহী, প্রবাসী কল্যাণ সম্পাদক আক্তার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম অনিক, এবং সদস্য পদে যারা রয়েছেন মাজহারুল ইসলাম বাদল, আবু হাসান আপন, জামাল পাশা, হযরত আলী, শাজিম সাফি, মোঃ দিল ইসলাম, আতিকুল ইসলাম, শংকর সূত্রধর।
সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাংবাদিকদের দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিটির সদস্যরা সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, নবীনগর রিপোর্টার্স ক্লাবকে একটি সুসংগঠিত ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার অঙ্গীকার করেন তাঁরা।
নবগঠিত কমিটিকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories