1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী সিঙ্গাপুর ইস্কান্দার শাহ রহঃ এর মাজার শরীফ, মহররম হোসেন নজরুলীয়া কণ্ঠ, সূফী কালামের এক ঐশী উত্তরাধিকার, মুফতি শামস তিবরীজ সাদকপুরী
ব্রেকিং নিউজ:

আজ ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি , ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘাসি পীর রহমতুল্লাহি আলাইহি এর স্বরণে লেখা দুটি শান, বাউলকবি কার্তিক উদাস

  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৮ Time View

ঘাসি পীর রহমতুল্লাহি আলাইহি এর স্বরণে লেখা দুটি শান, বাউলকবি কার্তিক উদাস

১. ঘাসি তোমার ভক্ত মোরা ডাকি নিদানে

(বাবা) ঘাসি তোমার ভক্ত মোরা ডাকি নিদানে-
পার করে লও ওরে দয়াল তোমার ভক্তগণে।
চলনবিলে প্রেমের বাত্তি – জ্বালায় আশেকজনে ।।

পার করিবে হাতটি ধরে মনেতে সাধ বড়ো
পরশিয়া বুক জুড়াবো ঘাসি দয়া করো,
প্রেম করে কি ভুল করেছি – বলো মোদের সনে ।।

পারের আশায় কত পাগল আসিয়া হেথায়
তোমার-ই দেওয়ানা হয়ে তোমার গুণও গায়,
তিসিখালি প্রেমের মেলা – ভক্তের মিলনে ।।

টাকা পয়সা চাই না কিছুই দয়াল দরদী
ধন্য হবো ওরে বান্ধব – আমার হও যদি,
কার্তিকের না চিন্তা রবে – রাখিলে চরণে।।

রচনা: ০৮/০৮/২০২২ইং
~~~~~~~~~~~~~~~~

২. চলনবিলের জিন্দা ওলী

বাবা চলনবিলের জিন্দা ওলী
ও দেওয়ান ঘাসি
(তোমায়) নত শিরে ডাকছে কাঙাল
চরণের দাসী ।।

বাবা ঘাসি তোমার কী মহিমা
তোমার দয়ার নাইরে সীমা,
তোমার কৃপায় কাটবে জানি
(এই) ভব কর্মফাঁসি ।।

(আমার) ঘাসি বাবার নামের শানে
শান্তি পাই তাপিত প্রাণে,
নাটোর জেলার তিসিখালি
(বাবা)তাই ছুটে আসি ।।

(উদাস) কার্তিক বলে ব্যাকুল সুরে
দিও না ঠেলিয়া দূরে,
জীবন মরণ হে শাহেনশাহ
তুমি কান্না-হাসি ।।

রচনা: ০৭-০৮-২০২২

কার্তিক উদাস
৩৫ হাজরা নাটোর
নাটোর – ৬৪০০
Bangladesh

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই