1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী সিঙ্গাপুর ইস্কান্দার শাহ রহঃ এর মাজার শরীফ, মহররম হোসেন নজরুলীয়া কণ্ঠ, সূফী কালামের এক ঐশী উত্তরাধিকার, মুফতি শামস তিবরীজ সাদকপুরী বেলায়েত দিবস, মুফতি শামস তিবরীজ সাদকপুরী মানবদেহে নূরের খবর জানার সৌভাগ‍্য কি মানবজীবনে সবার হয়, আল্লামা হানিফ নূরী পীর সাহেব রং বেরঙের ভালোবাসা, সুফি গবেষক মোবারক হোসেন মুরাদ নবী রাসুল, ওলীগনের সাথে বেয়াদবির ফলাফল হয় ভয়ঙ্কর, আল্লামা হানিফ নূরী পীর সাহেব
ব্রেকিং নিউজ:

আজ ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি , ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মায়ের মতো মা, কবি জি এম আশরাফুল হক

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ২৭৬ Time View

মায়ের মতো মা
– কবি জি এম আশরাফুল হক

এমন তো কথা ছিল না মা
বলেছিলে দেখা হবে,
কোন একটি বিদায়ের দিনে
অশ্রুতে ভেসে সবে!

তোমার প্রিয়তম যাবার কালে
নিজে দেবে বিদায়,
এখন তো দেখি সব কিছু আছে
আজ শুধু তুমি নাই!

বলো মা তুমি
সবাইকে দাও বলে,
এভাবে হঠাৎ
কেন তুমি চলে গেলে?

মৃত্যু দিয়ে ফোটালে
তোমার ফুল,
তোমারে হারিয়ে
ভাঙলো মোদের ভুল!

আমার কাছে প্রকাশ করা
তোমার যত কথা,
অপূর্ন ইচ্ছা, আক্ষেপ আর
স্বপ্ন ভাঙার ব্যথা;
যতদিন বেঁচে থাকবো আমি
এই না মাটির ভবে,
তোমাকে ভাবার সময়
আমাকে কুরে কুরে শুধু খাবে!

আসলেই মানুষ বেঁচে থাকতে
কেউ না যারে বোঝে,
তার মৃত্যুতে সবকিছু বুঝে
পাই না তারে আর খুঁজে!

আমি যখন কাছে গিয়েছি
দেখেছি অসহায় মুখ,
তোমার পাশে থেকেছি যখন
বুঝেছি তোমার দুখ!

শুনেছি অপূর্ণ স্বপ্নের কথা
না বলা মনের ভাষা,
পূরণ করতে পারিনি বলে
বুকে বেঁধেছে বাসা!

আমি যখন তোমায় ভেবেছি
দেখেছি অবলা ছবি,
আঁধারের মাঝে ফুটে আছে যেন
নিষ্পাপ কোন রবি!

তোমার স্বপ্ন ভাঙ্গার গান তাই
বাজবে হৃদয় মাঝে,
ঝরে যাওয়া তোমার ইচ্ছে পূরাতে
আর পাব না খুঁজে!!

তাং ১৯/০১/২০২৬ খ্রিস্টাব্দ
পুলিশ একাডেমি সারদা, রাজশাহী।

[ আমার শ্রদ্ধেয় বড় আম্মার শেষ বিদায় উপলক্ষে এই কবিতাটি উৎসর্গ, তিনি আমাকে মায়ের মতো কষ্ট করে মানুষ করেছেন। মহান আল্লাহ যেন উনাকে বেহেস্ত নসিব করেন। ]

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই