স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ ১ ঘণ্টা আগে
🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী ২ মাস আগে
হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ২ মাস আগে
১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! ২ মাস আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন ২ মাস আগে
আর কি তরী উজান যাবে!,
বাউল কার্তিক উদাস
আর কি তরী উজান যাবে!
ভাটির টানে ধায়
(তবু) অবুঝ নাইয়া বইছে রে হাল
ভব দরিয়ায় ।।
খসলো বুঝি নায়ের তলা-
দিন-রজনী চুয়ায় পানি : হইলো বুঝি জলা,
এইভাবে আর বয়ে চলা
এখন বড়ই দায় ।।
ঘাটে সকল-ই দুরাশা-
পালের কাপড় ছিঁড়ে গেছে গলুই আমার ফাসা,
আর কি হবে যাওয়া আসা
তিন তক্তার-ই নায় ।।
তোমার হলে সদয়মতি-
অবেলাতেও হইতো গুরু এই অধীনের গতি,
কার্তিক চাইয়া- তোমার প্রতি
কান্দে হায় রে হায় ।।
রচনা: ১৯-০১-২৬ খ্রি
বাউল কার্তিক উদাস
৩৫ হাজরা নাটোর
নাটোর- ৬৪০০