1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সিঙ্গাপুর ইস্কান্দার শাহ রহঃ এর মাজার শরীফ, মহররম হোসেন নজরুলীয়া কণ্ঠ, সূফী কালামের এক ঐশী উত্তরাধিকার, মুফতি শামস তিবরীজ সাদকপুরী বেলায়েত দিবস, মুফতি শামস তিবরীজ সাদকপুরী মানবদেহে নূরের খবর জানার সৌভাগ‍্য কি মানবজীবনে সবার হয়, আল্লামা হানিফ নূরী পীর সাহেব রং বেরঙের ভালোবাসা, সুফি গবেষক মোবারক হোসেন মুরাদ নবী রাসুল, ওলীগনের সাথে বেয়াদবির ফলাফল হয় ভয়ঙ্কর, আল্লামা হানিফ নূরী পীর সাহেব জান কুরবান, মুফতি শামস তিবরীজ সাদকপুরী সিঙ্গাপুর প্রবাসী শ্রমিকদের বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত, আলামিন,সিঙ্গাপুর প্রতিনিধি ধর্মের নাম ব‍্যবহারে মিথ‍্যা অভিনয় করা মানুষদের পরকাল কেমন হবে ? আল্লামা হানিফ নূরী পীর সাহেব  স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উপদেষ্টা পরিষদ ও সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ:

আজ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি , ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ ই মে শুক্রবার মিরপুর শাহআলী বাবার দরবারে এনটিপির কেন্দ্রীয় কমিটি গঠন বিষয়ক জরুরী সভা আহবান

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫৩১ Time View

১৫ ই মে শুক্রবার মিরপুর শাহআলী বাবার দরবারে এনটিপির কেন্দ্রীয় কমিটি গঠন বিষয়ক জরুরী সভা আহবান

আমাদের চ্যানেল ডেস্কঃ “মুর্শিদ যার যার, পাক পাঞ্জাতন সবার” এই শ্লোগানকে সামনে রেখে আগামী ১৫ মে ২০২৬, শুক্রবার রাজধানীর মিরপুরে অবস্থিত হযরত শাহ আলী (রহ.) এর মাজার শরীফে “ন্যাশনাল তরিকত পার্টি (এনটিপি)” এর কেন্দ্রীয় কমিটি গঠন উপলক্ষে এক জরুরি সভার আহ্বান করা হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে তরিকতপন্থী, ভক্তবৃন্দ, দরবার শরীফ ও মাজার শরীফ সংশ্লিষ্ট অনুসারীরা উক্ত সভায় অংশগ্রহণ করবেন। সভায় ন্যাশনাল তরিকত পার্টির কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

দলটির নেতৃবৃন্দ জানান, ন্যাশনাল তরিকত পার্টি একটি ধর্মীয়, সামাজিক ও মানবিক মূল্যবোধভিত্তিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে সৃষ্টিকর্তার প্রদর্শিত পথে সকল ঐশী বাণীবাহক ও অলি-আউলিয়াদের আদর্শ অনুসরণ করা এবং তরিকতপন্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।

এনটিপির লক্ষ্য ও উদ্দেশ্যঃ

দলটির ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো—

* ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে অন্যায়ভাবে নির্যাতিত তরিকতপন্থীদের রক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা।

* ধর্ম অবমাননা, কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।

* বাউল গানের নামে অশ্লীলতা ও অপসংস্কৃতি প্রতিরোধ এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাউল সংস্কৃতির সুরক্ষা নিশ্চিত করা।

* অলি-আউলিয়াদের দরবার শরীফ ও মাজার শরীফের নিরাপত্তা নিশ্চিত করা।

* ধর্মীয় স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতা বাস্তবায়নের পাশাপাশি সকল ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা।

*মাদক, জুয়া, চাঁদাবাজি, দুর্নীতি, ধর্ষণ ও সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ

* বেকারত্ব দূরীকরণ ও মেধাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

* কৃষকের ন্যায্য অধিকার ও কৃষিপণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা এবং কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রসার ঘটানো।

* স্বাধীন বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা।

* নারী শিক্ষা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং অসহায় ও গৃহহীন মানুষের পুনর্বাসন নিশ্চিত করা।

* খেলাধুলা, শিক্ষা ও ঐতিহ্যবাহী সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখা।

* জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা।

দলটির চেয়ারম্যান শাহ সুফী জাহাঙ্গীর আলম চিশতী সকল তরিকতপন্থী, ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে, ন্যাশনাল তরিকত পার্টির মহাসচিব এস. এম. রশিদুল ইসলাম বলেন, “দেশে ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এনটিপি কাজ করবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই উদ্যোগ সফল করার আহ্বান জানাই।”

আয়োজকরা জানান, সভাটি সফল করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই