1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী সিঙ্গাপুর ইস্কান্দার শাহ রহঃ এর মাজার শরীফ, মহররম হোসেন নজরুলীয়া কণ্ঠ, সূফী কালামের এক ঐশী উত্তরাধিকার, মুফতি শামস তিবরীজ সাদকপুরী বেলায়েত দিবস, মুফতি শামস তিবরীজ সাদকপুরী মানবদেহে নূরের খবর জানার সৌভাগ‍্য কি মানবজীবনে সবার হয়, আল্লামা হানিফ নূরী পীর সাহেব রং বেরঙের ভালোবাসা, সুফি গবেষক মোবারক হোসেন মুরাদ নবী রাসুল, ওলীগনের সাথে বেয়াদবির ফলাফল হয় ভয়ঙ্কর, আল্লামা হানিফ নূরী পীর সাহেব
ব্রেকিং নিউজ:

আজ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি , ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এখন ভেন্ডিং মেশিনে ট্রেনের টিকেট

  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৭২ Time View

এখন ভেন্ডিং মেশিনে ট্রেনের টিকেট

এরই মধ্যে বসানো হয়েছে ১৫টি ভেন্ডিং মেশিন
* পর্যায়ক্রমে বসবে ২১টি স্টেশনে
* যাত্রার ১ ঘণ্টা আগেও মিলবে টিকিট
* অতিরিক্ত চার্জে যাত্রীদের অসন্তোষ
ট্রেনের টিকিট নিয়ে ভোগান্তি দূর হচ্ছে, অবসান হচ্ছে যাত্রীদের দীর্ঘ অপেক্ষার। এখন থেকে অটোমেটিক ভেন্ডিং মেশিনে যাত্রী নিজেই কাটতে পারবেন টিকিট। এরই মধ্যে কমলাপুর, বিমানবন্দরসহ বিভিন্ন স্টেশনে ১৫টি ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। দেশের আরো কিছু স্টেশনে মেশিন বসানোর কাজ চলছে।

সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার এসব তথ্য জানিয়েছেন।

২১টি স্টেশনে ভেন্ডিং মেশিন বসানো হবে
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, কমলাপুরে দুটি অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। মোট ৪টি মেশিন বসানো হবে। ঢাকা, চট্টগ্রামসহ ২১টি স্টেশনে ভেন্ডিং মেশিন বসানো হবে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, কমলাপুর স্টেশনে ৪টি, বিমানবন্দর স্টেশনে ২টি, রাজশাহী স্টেশনে ২টি, চট্টগ্রাম স্টেশনে ২টি ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। এছাড়া সিলেট, কক্সবাজার, খুলনা, পঞ্চগড় ও রংপুর স্টেশনে ১টি করে ভেন্ডিং মেশিন বসানো হয়েছে।

প্রতি টিকিটে চার্জ লাগবে অতিরিক্ত ২০ টাকা
রেলওয়ে অপারেশন দফতর সূত্রে জানা গেছে, আধুনিক এ মেশিনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে সহজ ডটকম। এর মাধ্যমে যাত্রীরা সহজেই নিজের টিকিট নিজে কাটতে পারবেন। তবে এজন্য অনলাইনে টিকিট কাটতে যে পরিমাণ চার্জ (২০ টাকা) দিতে হয়, ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটলে একই পরিমাণ চার্জ কাটা হবে। এছাড়া ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে যাত্রীরা টিকিট কাটতে পারবেন।

অতিরিক্ত চার্জে যাত্রীদের অসন্তোষ
রেলওয়ের এই উদ্যোগকে স্বাগত জানালেও টিকিট কাটতে অতিরিক্ত ২০ টাকা চার্জ লাগায় অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।

এক যাত্রী বলেন, স্টেশনে গিয়ে টিকিট ভেন্ডিং মেশিনে টিকিট কাটতে যদি অনলাইন চার্জ দিতে হয় তাহলে এই মেশিনের দরকার কী!

বিনা টিকিটের যাত্রীরোধ এবং তাৎক্ষণিক ভ্রমণ নিশ্চিতে এই ব্যবস্থা
এ সেবা চালুর বিষয়ে রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, রেলে বিনা টিকিটের যাত্রীরোধ এবং তাৎক্ষণিক ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের সেবা নিশ্চিত করতে এমন ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা শুরুতে ১৫টি মেশিন স্থাপন করেছি। পর্যায়ক্রমে দেশের সবকটি অনলাইনভিত্তিক স্টেশনে এ ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। স্টেশন কাউন্টারে ভিড় এড়াতে এ মেশিন সহায়ক হবে।
যাত্রার ১৫ থেকে ৬০ মিনিটের মধ্যে মেশিন থেকে খুব সহজেই নিজের টিকিট নিজেই কাটতে পারবেন যাত্রীরা। এ ব্যাপারে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা যাত্রীদের সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই