1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী সিঙ্গাপুর ইস্কান্দার শাহ রহঃ এর মাজার শরীফ, মহররম হোসেন নজরুলীয়া কণ্ঠ, সূফী কালামের এক ঐশী উত্তরাধিকার, মুফতি শামস তিবরীজ সাদকপুরী বেলায়েত দিবস, মুফতি শামস তিবরীজ সাদকপুরী মানবদেহে নূরের খবর জানার সৌভাগ‍্য কি মানবজীবনে সবার হয়, আল্লামা হানিফ নূরী পীর সাহেব রং বেরঙের ভালোবাসা, সুফি গবেষক মোবারক হোসেন মুরাদ নবী রাসুল, ওলীগনের সাথে বেয়াদবির ফলাফল হয় ভয়ঙ্কর, আল্লামা হানিফ নূরী পীর সাহেব
ব্রেকিং নিউজ:

আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি , ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহ আলী বাগদাদী (রঃ) মাজারে হামলার প্রতিবাদে মাজার দরগাহ ঐক্য ফাউন্ডেশনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক

  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৭৫ Time View

শাহ আলী বাগদাদী (রঃ) মাজারে হামলার প্রতিবাদে মাজার দরগাহ ঐক্য ফাউন্ডেশনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক

আমাদের চ্যানেল ডেস্কঃ রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত ঐতিহাসিক হযরত শাহ আলী বাগদাদী (রঃ) মাজারে পাগল ফকির ও মাজারভিত্তিক সাধকদের ওপর হামলার ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ দরগা মাজার ঐক্য ফাউন্ডেশন।
সংগঠনটির সভাপতি সুফি মোঃ শফিকুল ইসলাম এক বিবৃতিতে জানান, মাজারে হামলার ঘটনা শুধু একটি ধর্মীয় স্থাপনায় আঘাত নয়, বরং বাংলাদেশের বহু বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সুফিবাদ ও মানবিক সংস্কৃতির ওপর সরাসরি হামলা। তিনি বলেন, “যারা এই হামলার সঙ্গে জড়িত, তারা দেশের শান্তি ও সহনশীল পরিবেশকে ধ্বংস করতে চায়। আমরা এই উগ্রবাদী হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৬ মে ২০২৬ (শনিবার) সকাল ১০:০০টায় রাজধানীর ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন মাজারভিত্তিক সংগঠন, সুফি-সাধক, ফকির সম্প্রদায়, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
বাংলাদেশ দরগা মাজার ঐক্য ফাউন্ডেশনের নেতারা বলেন, বাংলার ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিক সংস্কৃতির সঙ্গে মাজার সংস্কৃতি গভীরভাবে জড়িত। শত শত বছর ধরে এসব মাজার সম্প্রীতি, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিয়ে আসছে। সেই ঐতিহ্যের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সংগঠনের প্রচার সম্পাদক আবদুর রহমান গণমাধ্যমকে জানান, কর্মসূচি সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি দেশের সকল শান্তিপ্রিয় মানুষকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানান। কর্মসূচি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য তিনি যোগাযোগ নম্বর ০১৮২৪৪৮২০০১ প্রকাশ করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও হামলার ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উগ্রবাদ ও সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তি ও সম্প্রীতির পক্ষে সোচ্চার হয়েছেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, “বাংলার মাটি অসাম্প্রদায়িক চেতনার মাটি। এখানে ধর্মের নামে সহিংসতা ও উগ্রবাদের কোনো স্থান নেই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই