1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সিঙ্গাপুর ইস্কান্দার শাহ রহঃ এর মাজার শরীফ, মহররম হোসেন নজরুলীয়া কণ্ঠ, সূফী কালামের এক ঐশী উত্তরাধিকার, মুফতি শামস তিবরীজ সাদকপুরী বেলায়েত দিবস, মুফতি শামস তিবরীজ সাদকপুরী মানবদেহে নূরের খবর জানার সৌভাগ‍্য কি মানবজীবনে সবার হয়, আল্লামা হানিফ নূরী পীর সাহেব রং বেরঙের ভালোবাসা, সুফি গবেষক মোবারক হোসেন মুরাদ নবী রাসুল, ওলীগনের সাথে বেয়াদবির ফলাফল হয় ভয়ঙ্কর, আল্লামা হানিফ নূরী পীর সাহেব জান কুরবান, মুফতি শামস তিবরীজ সাদকপুরী সিঙ্গাপুর প্রবাসী শ্রমিকদের বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত, আলামিন,সিঙ্গাপুর প্রতিনিধি ধর্মের নাম ব‍্যবহারে মিথ‍্যা অভিনয় করা মানুষদের পরকাল কেমন হবে ? আল্লামা হানিফ নূরী পীর সাহেব  স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উপদেষ্টা পরিষদ ও সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ:

আজ ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে সূফী সাধক জয়নাল শাহ’র ভক্তের বাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ Time View

গাজীপুরে সূফী সাধক জয়নাল শাহ’র ভক্তের বাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের রাজেন্দ্রপুর তালহা কল ফ্যাক্টরি এলাকায় সূফী সাধক জয়নাল শাহ’র এক ভক্তের বাসায় ঈমানি আবহে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর জিকির, দরূদ ও মিলাদের স্নিগ্ধ পরিবেশে মাহফিলটি পরিণত হয় ভক্তি, ভালোবাসা ও আত্মশুদ্ধির এক অনন্য মিলনমেলায়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)–এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আহ্বায়ক প্রোফেসার সৈয়দ ইব্রাহিম খলিল শান্তিবাগী হুজুর, গাজীপুর জেলা যুগ্ম আহ্বায়ক সূফী সাধক সৈয়দ মনিরুল আলম শাহ, এবং গাজীপুর জেলা সদস্য সচিব সূফী সাধক ঈমামে ত্বরিকত গোলামে পাকপাঞ্জাতন (আ.রা.) শেখ আল-আমীন সাগর (শেখ সাগর শাহ)।

এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন আরও অনেক আলেম-ওলামা, মাওলানা, মুফতী ও মুহাদ্দিসবৃন্দসহ তরিকতপ্রেমী নেতৃবৃন্দ—সূফী সাধক বেলাল শাহ, সূফী সাধক জয়নাল শাহ, ডা. মাওলানা আইয়ুব শাহসহ অসংখ্য ভক্ত, আশেকান ও মুরিদান।

মিলাদ শরীফে মহান আল্লাহ তায়ালার দরবারে দেশ, জাতি ও উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হলে মাহফিলের পরিসমাপ্তি ঘটে।

আয়োজকদের মতে, এমন ধর্মীয় ও আধ্যাত্মিক আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ, মানবিকতা ও নৈতিকতার চর্চাকে আরও বেগবান করে। উপস্থিত ভক্তবৃন্দও ভবিষ্যতে এ ধরনের দোয়া ও মিলাদ মাহফিল নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই