🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী ২ মাস আগে
হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ২ মাস আগে
১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! ২ মাস আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন ২ মাস আগে
জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন ২ মাস আগে
ভারতের সুলতান গো বাবা,
মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী
১৭/১২/২০২৫ইং ঘোড়াপীর, সাভার, ঢাকা ।
ভারতের সুলতান গো বাবা
হিন্দেরী সুলতান
আজমেরী খাজা বাবা
ভারতের সুলতান ||
বাবা, আজমিরে ঘুমাইয়া আছে
দুনিয়া পাগল বানাইছে
বাবার, নামের উপর নাচিতাছে
পাগল আশেকান ||
আজমেরী খাজা বাবা
ভারতের সুলতান… ঐ
একাল সেকাল মহাকালে
আল্লার ওলী সর্বকালে
নাই সীমানা ধরা তলে
জমিন আসমান ||
আজমেরী খাজা বাবা
ভারতের সুলতান… ঐ
রজব চান্দের প্রথম সপ্তায়
আজমীর শরীফ মেলা মিলায়
বিশ্ব জুড়ে মাহ্ফিল মেলায়
খাজার গুনগান ||
আজমেরী খাজা বাবা
ভারতের সুলতান… ঐ
হোসেন কান্দে কাতর সুরে
বাবা, নজরুলের উসিলা ধরে
মদদ করো খাজা মোরে
করো মেহেরবান ||
আজমেরী খাজা বাবা
ভারতের সুলতান… ঐ
🙏
মহান মালিকের অসীম দয়া বর্ষিত হোক