সর্বশেষ ⚡
স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ 🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ঢাকা, বাংলাদেশ
আজ , ,

কালিয়াকৈর রহিমা পাগলীর ৪৪ তম ওরশ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ৩৬৮ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

 

কালিয়াকৈর রহিমা পাগলীর ৪৪ তম ওরশ সম্পন্ন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর মাদ্রাসা পাড়াস্থ রহিমা পাগলীর ৪৪ তম ওরশ মাহফিল সম্পন্ন হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে উপজেলার কালিয়াকৈর সিনিয়র মাদ্রাসা সংলগ্ন রহিমা পাগলীর ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। গাউসুল আজম বৈরাবরী সুলতানিয়া পাক দরবার শরীফের পীর কেবলা হযরত মৌঃ শাহ সুফি আব্দুল আলিম আল কাদরী আল বৈরাবরি পীর কেবলার নির্দেশে আয়োজিত রহিমা পাগলীর ৪৪ তম ওরাশ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রাপ্ত ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবুর রহমান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় কালিয়াকৈ পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুম আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মজিবুর রহমান এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ওরশ মাহফিলে মিলাদ কিয়াম ও তবারক বিতরণ শেষে বাউল গান পরিবেশন করেন মানিকগঞ্জের মনির দেওয়ান, গাজীপুরের মীম সরকার, কালিয়াকৈরের শুকুর দেওয়ান, পারভিন দেওয়ান গাজীপুরের সুলতানা বাউল ও প্রকৌশলী শফিকুল ইসলাম সহ স্বনামধন্য বাউল শিল্পীগণ।
রহিমা পাগলীর পুত্র ইব্রাহিম জানান,এ বছরের অনুষ্ঠিত অনেক জাঁকজমক ও সফল হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories