সর্বশেষ ⚡
স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ 🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ঢাকা, বাংলাদেশ
আজ , ,

চট্টগ্রামে তরিকত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৪২৭ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

 

চট্টগ্রামে তরিকত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমাদের চ্যানেল ডেক্সঃ চট্টগ্রামের বিভিন্ন তরিকা ও দরবারের পীর মাশায়েখদের সাথে বাংলাদেশ তরিকত পরিষদের মতবিনিময় সভা গতকাল শনিবার বিকেলে স্থানীয় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও রাহেভান্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ শাহ সুফি হযরত সৈয়দ জাফর সাদেক শাহ।
বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি বৈরাবরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,গাউসুল আযম মাইজভান্ডার দরবার শরীফের আওলাদ সৈয়দ নাইমুর রহমান মাইজভান্ডারী। সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি খান্দানী দরবারের গদিনশীন পীর আলহাজ্ব খান্দকার আবুল বাশার খান্দানী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ঢাকাস্থ ডেমরা চিশতিয়া দরবারের প্রতিষ্ঠাতা ডাঃ শামসুল আলম চিশ্তি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাহসুফি সৈয়দ আলী রেজা পাহেলভী হায়দার ( রয়েল হায়দারী), প্রেসিডিয়াম সদস্য শাহ সুফি আব্দুস সাত্তার মোল্লা, উপদেষ্টা নাসির উদ্দীন নাসির, বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হাই বকশীয়া দরবারের পীর হাবিবুন্নবী হাই বকশী,যুব পরিষদের কেন্দ্রীয় আহবায়ক শাহ মিডু, চট্টগ্রাম জেলা যুব পরিষদের আহবায়ক সৈয়দ সাইফুল আলম নাইডু,খিজির শাহ, ফারুক হোসেন রিয়াজ ও শাহীন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তরিকা উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।পরে মিলাদ কিয়াম শেষে দেশ, জাতি, তরিকার মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করে তবারুক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories