সর্বশেষ ⚡
স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ 🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ঢাকা, বাংলাদেশ
আজ , ,

মুর্শিদের কদমে আত্মসমর্পণেই মিলবে আল্লাহর বিশেষ দয়া ও সত্যের পথ- ডলি আক্তার মাইজভাণ্ডারী

নিজস্ব প্রতিবেদক / ৩৪০ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

 

মুর্শিদের কদমে আত্মসমর্পণেই মিলবে আল্লাহর বিশেষ দয়া ও সত্যের পথ- ডলি আক্তার মাইজভাণ্ডারী

সত্যের উপর অটল থাকতে হলে মহান আল্লাহর বিশেষ দয়া লাগবে। সেই দয়াটি মূলতঃ আল্লাহ ওয়ালা ব্যক্তিদের কদমে আত্নসমর্পণের মাধ্যমে অর্জন করতে হয়।
যার উপর মহান আল্লাহর বিশেষ দয়া মেহেরবানী থাকবে সেই অনাহারে থাকলেও কেও বুঝতে পারবেনা, কারণ তিনি আল্লাহর ইচ্ছে শক্তিকে প্রধান্য দেওয়ার কারনে তার কাছে স্বর্গ নরক আহার অনাহারের আত্মতৃপ্তি থাকেনা।
মহান আল্লাহ মানুষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরিক্ষা নিতে পারেন। সেই বিষয়ে প্রতিটি মানুষকে অবশ্যই সর্বাবস্হায় সতর্কতা অবলম্বন করতে হবে। না বুঁজে যদি কেও হুট করে আমার এরকম কেন হলো এটা বলিয়া দাঁড়িয়ে যায় তাহলে সেই সাথে সাথে আল্লাহ প্রদত্ত সকল নেয়ামত থেকে বঞ্চিত হবে এবং আল্লার দেওয়া সকল গুণাবলি হারিয়ে ফেলবে। তবে যিনি হাকিকতে আল্লাহর মহান অলির কদমে আত্মসমর্পণ করেছেন তার কোনো ভয় নেই কারণ আল্লাহর মহান অলি গন তার ভক্তকে সকল প্রকারের বিভ্রান্ত থেকে হেফাজতে রাখেন।

#সতর্কতা-
বড় বড় ডিগ্রি দ্বারী কিছু কিছু লোক পবিত্র কুরআন হাদিসের আলোকে নিজে নিজে ভুল বুজিয়া নিজে বিভ্রান্ত হয় এবং অপরকেও বিভ্রান্ত করিতে অতি আগ্রহ প্রকাশ করিতে দেখা যায়।
এই বিভ্রান্তির পিচনে লোক গুলোর আধ্যাত্বীক জ্ঞানের অভাব এবং ঈমানের কমজুরী লোভ হিংসা অহংকার আর সঠিক পীরের কাছে বায়াত ও আত্নসমর্পণের অভাব বলে ধারণা করা যায়।

#মানুষ,,
সকল কিছুর আগে নিজেকে মানুষ হওয়া খুবই জরুরী। মানুষ বিহীন ধর্ম কর্ম নিষ্ফল।
আমাদের মনে রাখা উচিৎ,
কখনো ধর্মের জন্য মানুষ নয়,,
বরং মানুষের জন্যই ধর্ম‼️

যদি কোনো মানুষকে কেও তাজীম করে অথবা সম্মান প্রদর্শন করে তাহলে সেই মানুষটি অনেক খুশি হয় ও সম্মান প্রদর্শন কারীর জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ করে, মহান আল্লাহ যেন তার উপর রহমত বর্ষন করেন।

আর যদি কাওকে সম্মান প্রদর্শন করার কারনে সেই রাগান্বিত হয় তাহলে বুজে নিবেন তিনি মানুষ নয়।
সম্মান আল্লাহ প্রদত্ত এক মহান নিয়ামত, এটি শুধু মাত্র মানুষ হলে বুঝতে পারবেন। অন্যতায় বুঝতে পারবে না।

এজন্য বাবাজান হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আবদুল লতিফ শাহ মাইজভান্ডারী (কঃ) বলেছেন,
মানুষ হয়ে মানুষ ধরো
অমানুষের সংঘ ছাড়ো
চিনাইয়া দিব তোরে
অমরা পুরের বালাখানা ‼️

আগে মানুষ হও
তাহলে সকল কিছুই সহজ মনে হবে।।
মানুষ আশরাফুল মাখলুকাত,,
অর্থাৎ সৃষ্টির সেরা,,
এই মানুষই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সৃষ্টির প্রতিনিদি‼️
একজন লোক মেম্বার হতেও অনেক কঠিন সময় পার করে অথচ আল্লাহ আগেই ঘোষণা করে দিয়েছেন এই মানুষ সৃষ্টির প্রতিনিদি। আমরা কেমন প্রতিনিদি কখনো নিজ জ্ঞানে তালাশ করিনি এটাই আমাদের চরম ব্যর্থতা‼️
আমরা কঠিন কে সহজ মনে করি
আর সহজ বিষয় কে কঠিন মনে করি।।
এটাই মানুষের অধপতনের মূল কারণ ‼️
আল্লাহ পাক সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করুক আ-মিন ‼️

Doli Akter Maizbandari
25 November 2025,,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories