স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ ৩৩ মিনিট আগে
🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী ২ মাস আগে
হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ২ মাস আগে
১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! ২ মাস আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন ২ মাস আগে
ভাঙা খাঁচার মরমর ধ্বনি | হোসেন গীতি
মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী
ভাঙা খাঁচার মরমর ধ্বনি
ঘনঘন শুনতে পাই
এই ঘরের আর নিরাপত্তা নাই;
পাখি মোর পলাইতে চায়
এই ঘরের আর নিরাপত্তা নাই॥
কতো সুন্দর ছিলো আমার
সাধের দেহ ঘর
অবহেলায় অত্যাচারে
হইয়াছে নড়বর,
এখন , যম চেপেছে মাথার উপর
ভাবে বুঝি বেলা নাই॥ ..ঐ
সময় থাকতে করলি না মন
এই দেহের যতন
দিনে দিনে সোনার অঙ্গ
হইয়াছে পতন
এখন, কেঁদে কেঁদে যাবে জীবন
দয়া বীনে শান্তি নাই॥ ..ঐ
কোথায় হে নজরুল চাঁন তোমার
পাগল অসহায়
দয়া করে এসো একবার
হোসেনের বাসায়
তোমার নূরী চরণ বুকে ধরে
এই জনমের সাধ মিঠাই ॥..ঐ
গান নং- ২৩৫
০৩/০৫/১৬, তোয়াজ, সিঙ্গাপুর
#amaderchannel #আমাদের_চ্যানেল
#মোহাম্মদ_মহররম_হোসেন_মাহ্দী
#মহররম_হোসেনের_গান #হোসেন_গীতি #সূফী_গান #ফকিরি_গান maharram_hossain_song #hossengitti #fokiri_gaan #sufi_gaan