সর্বশেষ ⚡
স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ 🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ঢাকা, বাংলাদেশ
আজ , ,

কালিয়াকৈরে ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন

নিজস্ব প্রতিবেদক / ৪৮২ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

 

কালিয়াকৈরে ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন

কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ হজরত মুহাম্মদ সাঃ এর শুভ জন্মদিন দিন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও পীর মাশায়েখ সংগঠনের উদ্যোগে শুভাযাত্রা,আলোচনা, মিলাদ কিয়াম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাওসার আহম্মেদ। উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে কালিয়াকৈর বাসস্ট্যান্ড, বাজার, মুক্তিযোদ্ধা মার্কেট,ফুলবাড়িয়া রোড প্রদক্ষিণ শেষে মডেল মসজিদে আলোচনা সভায় মিলিত হয়। কালিয়াকৈর উপজেলা পীর মাশায়েখ সংগঠনের সভাপতি মৌঃ আমিনুল হক আল কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মুর্শেদ নগর দরবারে পীর সায়েদুল মাওলা আব্দুল হাকিম জিহাদী নক্সবন্দি। আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপজেলা সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরী সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কুতুবদিয়া দরবারের ফকির শাহ মোহাম্মদ আজিজুর রহমান,কালিয়াকৈর উয়ায়েছি দরবারের পীর শাহ আশেক মুর্শেদ উয়ায়েসী, কুন্দাঘাটা দরবারের পীর আবু তায়েব মৃধা, ওয়াজেদ শাহ ফকির,মুসাবীয়া দরবারের আল মামুন, খন্দকার সৌরভ আল কাদরী, শিপলু বকশী,সাংবাদিক মীর সোহেল মিয়া, সাংবাদিক প্রীয় আলমগীর, আব্দুর রশীদ প্রমুখ।বক্তারা হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ) এর জন্মবৃত্তান্ত তুলে ধরে আলোচনা করেন,সেই সাথে পীর ওলীদের মাজার ভাংগার প্রতিবাদ জানান।পরে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories