সর্বশেষ ⚡
স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ 🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ঢাকা, বাংলাদেশ
আজ , ,

সিরাজগঞ্জে মাজার ভাঙ্গার নেতৃত্ব দেওয়া কুলাঙ্গার ইমাম কে বহিষ্কার করেছে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক / ৬৫২ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

 

সিরাজগঞ্জে মাজার ভাঙ্গার নেতৃত্ব দেওয়া
কুলাঙ্গার ইমাম কে বহিষ্কার করেছে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে দলবল নিয়ে একটি মাজার ভাঙচুর এবং মাজারের গায়ে পা দিয়ে আঘাত করায় করার অভিযোগে এক মসজিদের ইমামকে চাকরিচ্যুত করেছে গ্রামবাসী।
শনিবার (৩১ আগস্ট) উপজেলার মনসুরনগর ইউনিয়নের শালগ্রাম জামে মসজিদের পেশ ইমাম গোলাম রব্বানীকে চাকরিচ্যুত করা হয়। এর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে পার্শ্ববর্তী বামনজানি বাজারের পাশে আলী পাগলার মাজার ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার শালগ্রাম তমিজ উদ্দীনের বাড়ি জামে মসজিদের পেশ ইমাম গোলাম রব্বানীসহ শতাধিক মানুষ বামনজানি বাজারের পাশে অবস্থিত আলী পাগলার মাজারের গিয়ে তাণ্ডব চালায়। তারা হাতুরী, কোদাল, শাবল ও লাঠিসোঁটা দিয়ে মাজারের সব স্থাপনা ভাঙচুর করে এবং মাজারের ওপরে উঠে পা দিয়ে আঘাত করে। এ ঘটনায় মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাজার ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার (৩০ আগস্ট) রাতে শালগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল করে ক্ষুব্ধ গ্রামবাসী।
এ বিষয়ে শালগ্রামের বাসিন্দা আজগর আলী ও আব্দুর রহমান বলেন, ‘একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের কবর কিভাবে পা দিয়ে আঘাত করে অসম্মান করতে পারেন। গোলাম রব্বানী একজন মসজিদের ইমাম হয়েও দলবল নিয়ে মাজার ভেঙেছেন এবং পা দিয়ে কবরে আঘাত করেছেন। এমন ইমামের পেছনে আমরা আর নামাজ পড়ব না। এ কারণে শনিবার ফজরের নামাজ পড়াতে এলে ইমাম গোলাম রব্বানীকে চাকরিচ্যুত করা হয়েছে।
’কাজিপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘মাজার ভাঙচুরের কথা শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সূত্রঃ কালের কণ্ঠ অনলাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories