স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ ১ ঘণ্টা আগে
🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী ২ মাস আগে
হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ২ মাস আগে
১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! ২ মাস আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন ২ মাস আগে
মনের আকুতি
✍️ মুহাম্মদ আবু-সুফিয়ান
দেখিনি তোমায় জেনেছি আমি
আমার নবী মুহাম্মদﷺ
তব দর্শনের আশায় গোলাম
হয়ে আছে উন্মাদ।
তোমার প্রেমের সুধা যে
করেছে একবার পান,
জীবনচলার বাঁকে নিতে চায়
দূর মদিনার সুঘ্রাণ।
প্রেমিক জানে বিরহ ব্যথা
কতো গভীর হয়,
তোমায় না দেখার যাতনা
কেমনে সহে রয়!
প্রেম অনলে পুড়ে অধম
হতে চাইগো চারখার,
মদিনার দুয়ার খুলে দাও
ইয়া শাফিয়ে মাহশার।
এমন আগুন হৃদয় মাঝে
জ্বলুক বারে বার,
যেই আগুনে খাঁটি হয়
দূর্বল ঈমানও আমার।
জন্ম আমার স্বার্থক হবে
পেলে তোমার দীদার,
হৃদয়ের আকুতি শুনো গো
ইয়া ছাকিয়ে কাওছার।