সর্বশেষ ⚡
স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ 🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ঢাকা, বাংলাদেশ
আজ , ,

হযরত খাজা গরীবে নেওয়াজ উপাধি লাভ, সংগ্রহিত পোস্ট

নিজস্ব প্রতিবেদক / ৩১১ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

হযরত খাজা_গরীবে_নেওয়াজ _উপাধি_লাভ
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
একবার বড় পীর আব্দুল কাদির জিলানী (রাঃ) খাজা
বাবাকে বললেন ” হে খাজা, আল্লাহপাক বলেছেন,
যে ব্যাক্তি কালকে সকাল বেলা আমার পিছনে ফজরের নামাজ পড়বে সে বিনা হিসাবে জান্নাতবাসি হবে, তাই তোমাকে আমি এই সু-সংবাদ দিলাম , তুমি সকাল সকাল কাউকে না বলে আমার পিছনে নামাজে দাড়িয়ে যেয়েও ,
তবে সাবধান তুমি যদি এই কথা আর কাউকে বলো তাহলে তুমি নিজেই জাহান্নামি হয়ে যাবা।

হযরত খাজা বাবা নিজের কথা চিন্তা না করে বাগদাদের সকল গ্রামে গ্রামে গিয়ে মুসলমান ভাইদেরকে এই সুবর্ণ সুযোগ জানিয়ে দিলেন।
ফলে বড় পীর যখন ফজরের নামাজে শেষ সালাম ফিরালেন তখন দেখতে পেলেন তার পিছনে লক্ষ লক্ষ মানুষ কিন্তু খাজা বাবা নাই।
তখন বড় পীর খাজা বাবাকে ডেকে এনে বললেন ”
হে মঈনউদ্দিন এটা তুমি কি করলা আমি তোমাকে নিষেধ করছিলাম এই কথা যেন আর কেউ জানতে না পারে শুধু তুমি আর নামাজ আদায় করব।
তুমি তো জাহান্নামি হয়ে গেলে প্রতিজ্ঞা ভঙ্গ করে।

তুমি কেন এই কাজ করলা তুমি কি জাহান্নাম কে একটুও ভয় করো না “???
উত্তরে খাজা বাবা বললেন ” হুজুর আমার নবীর লক্ষ উম্মত যদি আমার উসিলায় জান্নাতে যেতে পারে তাহলে আমি খাজা একা হাসি মুখে জাহান্নামে যেতে প্রস্তুত” খাজা বাবার ভক্তের এত মোহাব্বত দেখে চোখের পানি ছেড়ে দিয়ে সাথে সাথে আল্লাহর দরবারে মুনাজাত করলেন ”

ইয়া বারে ইলাহি আপনি খাজাকে ওয়াদা ভঙ্গ করার অপরাধ কে ক্ষমা করে দিন, আর সেই সাথে বিশ্বের ঘরে ঘরে খাজার শান মান আরও বুলন্দ করে দিন ” আল্লাহপাক সাথে সাথে তা কবুল ও মঞ্জুর করে নেন এবং খাজা বাবা প্রতি খুশি হয়ে তার মর্যাদা আরও বাড়িয়ে দেন” সেইদিন খাজা বাবার উসিলায় বাগদাদের লক্ষ লক্ষ মুসলমান বিনা হিসাবে জান্নাতবাসি হয়ে গিয়েছিল।
খাজা বাবার এই মহান ত্যাগ দেখে বড় পীর তাকে গরীবের বন্ধু ” গরিবে নেওয়াজ ” উপাধিতে ভূষিত করেন।
তখন থেকে খাজা বাবার নাম হয়ে যায় গরিবে নেওয়াজ খাজা মঈন উদ্দিন চিশতী (রহঃ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories