স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ২০২৬ ২ ঘণ্টা আগে
🙏 নজরুল বাবার ১১তম বার্ষিক ওরশ মোবারক🙏 – আহ্বানেঃ পীরজাদা মুফতি শামস্ তিবরিজ সাদকপুরী ২ মাস আগে
হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ২ মাস আগে
১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! ২ মাস আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন ২ মাস আগে
রজে মজো উজান বহো
এম ডি হোসাইন মাইজভান্ডারি
রজে মজো উজান বহো
কামিনীর ঘাটে
কামেনী হয় নন্দিনী
প্রেমো নদীর তটে।।
কাম রতিতে হইলে মতি
ভাবের নায়ে বাড়ে গতি
প্রেমিক মন নয় উদাসী
যেমন খুশি ছোটে।।
প্রেমাসক্ত প্রেমিক জন
তেজোময়ী রণে বন
গুরু প্রেমে মজায় মন
ত্রি বেনীর ঘাটে।।
নদীতে ডাকিলে বান
থামেনা ঝড় তুফান
প্রভূ প্রেমের উপাখ্যান
প্রেয়সীর নোনা জলে।।
গুরু প্রেমে হইলে মত্ত্ব
কাম কামিনী হয় দাসত্ত্ব
দেলোয়ার কয় ভক্ত
চলে গুরুর পথে।।
(গান নং-৪৫১)