1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী সিঙ্গাপুর ইস্কান্দার শাহ রহঃ এর মাজার শরীফ, মহররম হোসেন নজরুলীয়া কণ্ঠ, সূফী কালামের এক ঐশী উত্তরাধিকার, মুফতি শামস তিবরীজ সাদকপুরী বেলায়েত দিবস, মুফতি শামস তিবরীজ সাদকপুরী মানবদেহে নূরের খবর জানার সৌভাগ‍্য কি মানবজীবনে সবার হয়, আল্লামা হানিফ নূরী পীর সাহেব রং বেরঙের ভালোবাসা, সুফি গবেষক মোবারক হোসেন মুরাদ নবী রাসুল, ওলীগনের সাথে বেয়াদবির ফলাফল হয় ভয়ঙ্কর, আল্লামা হানিফ নূরী পীর সাহেব জান কুরবান, মুফতি শামস তিবরীজ সাদকপুরী
ব্রেকিং নিউজ:

আজ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি , ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইতিহাসের স্মৃতি চিহ্নে বাংলাদেশের স্বাধীনতা অর্জন – আশরাফুল আলম তাজ

  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৩৩৪ Time View

ইতিহাসের স্মৃতি চিহ্নে বাংলাদেশের স্বাধীনতা অর্জন – আশরাফুল আলম তাজ

( ধারাবাহিকঃ আট)

ইতোমধ্যে, ভুট্রোর ক্ষমতা ভাগাভাগির দাবি অবিরাম প্রত্যাথান করেই চলেছিলেন মুজিব ও তার দল আওয়ামী লীগ ৷ একই সঙ্গে সরকার গঠনের ন্যায়সঙ্গত দাবির নীতিগত বাস্তবায়নে অনড় থাকেন শেখ মুজিব ৷ মুজিব সচেতন ছিলেন যে ইয়াহিয়া খানের সরকারের সামনের দিকে অগ্রসর হওয়ার পথ একটাই আর তা হল ন্যায়সঙ্গতভাবে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করা ৷ মুজিব ইয়াহিয়া ও তার সরকারকে জানিয়েছিলেন, ভুট্রোর অন্তর্ঘাতমূলক তৎপরতা সত্ত্বেও তিনি বাস্তমসম্মত রাজনৈতিক মিমাংসার জন্য প্রস্তুত আছেন ৷ ১৯৭১ সালের ২৪শে ফেব্রুয়ারি সংবাদমাধ্যমে বিবৃতিতে মুজিব বলেন , তিনি ইয়াহিয়া খান ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতাদের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসতে ইচ্ছুক, যাতে করে জটিলতায় আচ্ছাদিত হওয়া রাজনৈতিক সমস্যাগুলোর নিরসন হয়, যা বর্তমানকে উস্কানি দিচ্ছে ৷ মুজিব আওয়ামী লীগের সদস্যদের আশ্বস্ত করেছিলেন যে, কোনও ভাবেই ছয় দফার সমন্বয় করা হবে না ‘ — আওয়ামী লীগের মূল রাজনৈতিক অবস্হান ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ‘ প্রয়োজনীয় যেকোনও কৌশল’ প্রয়োগের প্রতিশ্রুতি দেন শেখ মুজিব ৷ পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কর্মকাণ্ডে মুজিব তার রাজনৈতিক প্রজ্ঞা ও বেধা বাঙালির স্বার্থে নিবেদন করে মুজিব প্রমাণ করেছেন যে তিনি বাঙালির স্বার্থে নিবেদিত এবং পূর্ব পাকিস্তানের জনগণকে দেওয়া তার ওয়াদা ও নির্বাচনী ইশতেহার পূরণ করতে যেকোনও মূল্য দিতে প্রস্তুত ৷

১৯৭১ সালের ২৭শে ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দল আওয়ামী লীগের ছয় দৰা সম্বলিত খসড়া সংবিধান অনুমোদন করে ৷ মুজিব আশ্বাস দেন যে, ছয় দফা পশ্চিম পাকিস্তানের ওপর আরোপ করা হবে না , যার অর্থ পশ্চিম পাকিস্তানের জন্য পৃথক আর একটা সংবিধান হবে ৷ তাতে ভুট্রোর জবাব ছিল, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটো পৃথক সংবিধান হবে খামখেয়াল, হাস্যকর ৷ তাছাড়া সংকট সমাধানের পরামর্শ দিয়ে অ্যাসেম্বলির অধিবেশন স্হগিত করার কিংম্বা সংবিধান প্রণয়নের জন্য ইয়াহিয়া খানের ‘ এলএফওতে’ নির্ধারণকৃত ১২০ দিনের সীমা অপসারণ করার আভাস দেন ভুট্রো ৷ তাছাড়াও ছয় দফার ব্যাপারে তিনি নিজের মতানৈক্য থেকে কিছুটা নমোনীয়তা এনে বলেন, বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক ত্রাণের ভার প্রাদেশিক সরকারের ওপর ন্যস্ত করা যাবে না ৷ ( ক্রমশ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই