1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
৬ ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে হযরত ডাল চাল মিয়া (রহঃ)-এর বার্ষিক ওরশ শরীফ, ডলি আক্তার মাইজভাণ্ডারী নূরের আলো, শাহ ইকবাল হোসাইন ১৮ মে অনুষ্ঠিত হবে হযরত আমানত খান শাহ (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ, ডলি আক্তার মাইজভাণ্ডারী শাহ সুফি ফসি উদ্দিন শাহ (রহঃ) মাজার নির্মাণ ও পরিচালনা নিয়ে জরুরি সভার আহবান মহান ওলী হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরশ মোবারক উপলক্ষে সিলেটে ব্যাপক প্রস্তুতি, ডলি আক্তার মাইজভাণ্ডারী ড. ইউনূস কি নতুন ‘মীর জাফর’? নাকি রাজনৈতিক অপপ্রচারের শিকার? আশরাফুল আলম তাজ দৌলত শাহ্ আল মধুপুরী, গীতিকার মোবারক হোসেন মুরাদ আশুলিয়া চারিগ্রামে ময়লার লাইন অপসারণ না করায় আটকে আছে স্বপ্নের জলাশয় রক্ষা ও পার্ক নির্মাণ প্রকল্প, নজরুল ইসলাম আশুলিয়ায় এক যুবককে দিন দুপুরে কুপিয়ে হত্যা, সূত্রঃ আজকের আশুলিয়া ইংরেজি শিখি (দুই) পরিকল্পনা ও সম্পাদনাঃ বিসমিল্লাহ রাফসান স্বাধীন
ব্রেকিং নিউজ:

আজ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরাত জেরীন এর দুটি কবিতা

  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৯৭৮ Time View

ইসরাত জেরীন এর দুটি কবিতা

( কলকাতা থেকে)

জোড় করে ভালবাসা হয়না

নির্জন কক্ষে একাকীত্বে কেঁদেছি,
শব্দবিহীন এই আমি।
দূরে কোন মসজিদের আজানের ধ্বনি কানে আসতেই সম্বিৎ ফেরে আমার।
আয়নায় তাকিয়ে নিজেকে কেমন অচেনা লাগে,
লাল চোখ মুখ দেখে ভীষন ঘাবড়ে যাই আমি-
তবে কি সারারাত কেঁদেছি?
নিয়তি কখন কার ভাগ্য নিয়ে খেলে কেউ জানেনা,
কখনো কখনো সুখের স্বপ্ন গুলো বলী হয় কারো খেয়ালীপনার কাছে।
তবু বেহায়া মন সারাক্ষণ খুঁজে পূর্ণতা,
সবার জীবন কি প্রেমময় হয়? পায় কি প্রেমের সফলতা?
জোড় করেছি নিজের ভালবাসা টিকিয়ে রাখতে অজস্রবার যুদ্ধ করেছি।
হেরে গিয়েছি, শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি।
কি করে ধরে রাখি বলো?
জোড় করে কি ভালবাসা হয়?
না, জোড় করে ভালবাসা হয়না।
যেখানে উপরের সৌন্দর্য্যের কাছে হেরে যায় –
ভিতরের সুন্দর মন,
সেখানে কি ভালবাসা পায়?
পায় না।
জোড় করে ভালবাসা হয়না।

তুমি মেয়ে

মেয়ে তোমার এত তেজ কেন?
তুমি মেয়ে তোমার উচিৎ সব সহ্য করার ক্ষমতা।

কারন তুমি অবলা,
তুমি ঘোমটা মাথায় চোখ নীচু করে তাকাবে
কস্মিনকালেও চোখে চোখ রেখে কথা বলার মত
সাহসী হবেনা।

কারণ তুমি মেয়ে,,, ,,,,,,,

মেয়ে তুমি স্বপ্ন দেখো?
কিসের স্বপ্ন দেখা তোমার??
তুমি কি জানোনা মেয়ে?
মেয়েদের স্বপ্ন দেখতে নেই।

তুমি কি ভুলে গেছো মেয়ে?
সেই জাহেলিয়া যুগের কথা?
যখন তোমাকে আতুর ঘরেই জীবন্ত
পুতে ফেলা হতো।
আজ তোমাকে পুরুষ আতুর ঘরে জীবন্ত
পুতে ফেলছেনা সত্যি,তবে তোমাকে তার চেয়েও কঠিন ভাবে মেরে ফেলে।

সাবধান হও মেয়ে,,,,,,,,
ভুলেও পুরুষের চোখে চোখ রেখোনা
জ্বলে পুড়ে অংগার হবে।
পুরুষের কামাতুর দৃস্টি তোমাকে প্রতিটি ক্ষণেক্ষণে
লেহন করে, তারা কখনো স্বাভাবিক ভাবে তাকাতে পারেনা।
তোমাকে তারা মানুষ ভাবেনা,
ভাবে শুধুই মেয়ে,,,,,,।

Please Share This Post in Your Social Media

২ responses to “ইসরাত জেরীন এর দুটি কবিতা”

  1. Fatima Parvin says:

    অসাধারণ কবিতা, যা পাঠে একরাশ মুগ্ধতা। কবিকে শুভেচ্ছা।

Leave a Reply to Fatima Parvin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই