1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
হযরত হাবিব নোহ আল-হাবশি রহঃ এর জীবনী ও কারামত। সংগ্রহেঃ মহররম হোসেন ১৮ সেপ্টেম্বর কবি কে এম সফর আলী’র জন্মদিনে আমাদের চ্যানেল এর শুভেচ্ছা! পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের উদ্যোগে মিলাদ-কিয়াম ও আলোচনা সভা, মহররম হোসেন জিয়ারতে হাবিব নোহ হাবসি রহঃ, মোশাররফ হোসেন হেলালী হুজুরের সাথে, মহররম হোসেন জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী সিঙ্গাপুর ইস্কান্দার শাহ রহঃ এর মাজার শরীফ, মহররম হোসেন নজরুলীয়া কণ্ঠ, সূফী কালামের এক ঐশী উত্তরাধিকার, মুফতি শামস তিবরীজ সাদকপুরী
ব্রেকিং নিউজ:

আজ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি , ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘরে মানুষ বাইরে মানুষ, গীতিকার বাউল কার্তিক উদাস

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৬ Time View

ঘরে মানুষ বাইরে মানুষ
গীতিকার বাউল কার্তিক উদাস

ঘরে মানুষ বাইরে মানুষ
মানুষের- ই মেলা
তবু তো ভাই চিনতে মানুষ
গেলো আমার বেলা।।

নানা রঙের মানুষ দেখি বিচিত্র যে মন,
‘বড়ো হবো’ এই আশাতে ব্যাকুল সর্বক্ষণ,
(আবার)ক্ষমতাবান হয়ে করি
আপনজনে হেলা।।

মানুষ মারে মানুষ ধরে মানুষের কারবার!
হাসপাতালে গিয়ে দেখি মানুষ-ই ডাক্তার!
কেউ কাটে কেউ সেলাই করে
হায় রে আজব খেলা।।

বুদ্ধি নিয়ে সবাই চলি যে যার মতো ভাই,
আমি তুমি তেমনি দেখো বেশি তফাৎ নাই,
(আমি) আপন আসন রাখতে অটুট
অন্যরে দেই ঠেলা।।

আমি যেমন কাউকে তেমন পেলেই খুশি হই,
এসব কথা ঢোল পিটিয়ে বলো কারে কই!
(আমি) নিজে নষ্ট হয়ে ভাবি
বাড়ুক আমার চ্যালা।।

চিন-পরিচয় থাকুক যতই বিপদে কে আসে!
পরের বিপদ দেখলে আবার মুখ লুকিয়ে হাসে,
আপন জান বাঁচাতে চাচা
ভাসায় পারের ভেলা।।

চেনাচিনি বাদ দিয়ে সব নীরবে পথ হাঁটি,
মাটির মানুষ খুঁজে মরি চিনলাম নারে মাটি,
কীসে কার্তিক হবি খাঁটি
ভাবি তাই একেলা।।

রচনা: ২৩-১২-২৬
কার্তিক উদাস ওরফে কার্তিক চন্দ্র বিশ্বাস
৩৫ হাজরা নাটোর, নাটোর পৌরসভা
নাটোর – ৬৪০০
০১৭১৫৬৫১৫৭৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই