1. admin@amaderchannel.online : admin :
  2. nnsabiha@gmail.com : Sabiha Akter : Sabiha Akter
  3. glil.ashulia@gmail.com : Bismillah Rafsan : Bismillah Rafsan
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
জীবন্ত কিংবদন্তি জনাব আমীর উদ্দিন মামার অমর সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম, মুফতি শামস তিবরীজ সাদকপুরী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১০), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী গানে, প্রেমে, জজবায় প্রেমময় বাবা নজরুল (পর্ব ১২), মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মনির ভান্ডারী সিঙ্গাপুর ইস্কান্দার শাহ রহঃ এর মাজার শরীফ, মহররম হোসেন নজরুলীয়া কণ্ঠ, সূফী কালামের এক ঐশী উত্তরাধিকার, মুফতি শামস তিবরীজ সাদকপুরী বেলায়েত দিবস, মুফতি শামস তিবরীজ সাদকপুরী মানবদেহে নূরের খবর জানার সৌভাগ‍্য কি মানবজীবনে সবার হয়, আল্লামা হানিফ নূরী পীর সাহেব রং বেরঙের ভালোবাসা, সুফি গবেষক মোবারক হোসেন মুরাদ নবী রাসুল, ওলীগনের সাথে বেয়াদবির ফলাফল হয় ভয়ঙ্কর, আল্লামা হানিফ নূরী পীর সাহেব
ব্রেকিং নিউজ:

আজ ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি , ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মহান ওলী কবি নজরুল ইসলাম (রহঃ) এর আগমন উপলক্ষে কিছু বানী

  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২২৫ Time View

মহান ওলী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

(রহঃ) এর আগমন উপলক্ষে কিছু বানী

মোহাম্মদ তফিজ উদ্দিন কাদেরী

১১ জ্যেষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ, ২৫ মে ১৮৯৯ সালের এই দিনে আমাদের মহান কবি মানবতার কবি কাজী নজরুল ইসলাম পৃথিবীতে আগমন করেন । এই মহান কবি বা আল্লাহর ওলির আগমন উপলক্ষে তার কিছু অমীয় সুফিবাণী বা গুরুবাদী বা ভাববাদী বাণী দিয়ে আজকে এই মহান মনীষীকে স্মরণ করছি-

১. গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই,

নহে কিছু মহীয়ান। (মানুষ কবিতা )

২. ধর্মান্ধরা শোনো
অন্যের পাপ গনিবার আগে নিজেদের পাপ গোনো। (পাপ কবিতা )

৩. চাদ হেরিছে চাঁদ-মুখ তার সরসীর আরশিতে
ছুটে তরঙ্গ বাসনা-ভঙ্গ সে অঙ্গ পরশিতে । (গানের কলি)

৪. আমার আমি লুকিয়েছিল তোমার ভালবাসায়,
আমার আশা বাইরে এল তোমার হঠাত আসায়।
তুমিই আমার মাঝে আসি
অসিতে মোর বাজাও বাঁশি
আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। (গানের কলি)

৫. শোন মানুষের বাণী
জন্মের পর মানব জাতির থাকে না ক’ কোনো গ্লানি। (বারাঙ্গনা কবিতা)

৬. তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান,
সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ নিজ প্রাণ !
তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার,
তোমার হৃদয় বিশ্ব-দেউল সকলের অবতার। ( সাম্যবাদী কবিতা )

৭. মিথ্যা শুনিনি ভাই
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই । ( সাম্যবাদী কবিতা )

৮. সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছ চোখ বুঁজে
স্রষ্টারে খোঁজো-আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে !
ইচ্ছা-অন্ধ! আঁখি খোলো, দেখ দর্পণে নিজ-কায়া,
দেখিবে, তোমারি সব অবয়বে প’ড়েছে তাঁহার কায়া। ( ঈশ্বর কবিতা )

৯. সকলের মাঝে প্রকাশ তাঁহার, সকলের মাঝে তিনি!
আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি । ( ঈশ্বর কবিতা )

১০. নহে ঐ এক হিয়ার সমান
হাজার কাবা হাজার মসজিদ,
কি হবে তোর কাবার খোঁজে,
আশ্রয় তোর খোঁজ হৃদয়-ছায়ায়। (গান: ভিরবী-কাওয়ালী)

১১. কস্তুরী হরিণ-সম
আমারি নাভির গন্ধ খুঁজে ফেরে গন্ধ-অন্ধ মন-মৃগ মম !
আপনারই ভালোবাসা
আপনি পিইয়া চাহে মিটাইতে আপনার আশা। (পূজারিণী কবিতা )

উপরে মহান কবি, সুফিসাধক ও মনীষী কাজী নজরুল ইসলামের কিছু বানী তুলে ধরা হলো যার প্রতিটি লাইন সুফিবাদী-গুরুবাদী বা সত্যিকার আউলিয়া প্রেমিকদের মনের কথা । আধ্যাত্তিক কথা । জ্ঞানের কথা । বেলায়েতের কথা। মানবদেহেই সব লেনাদেনা । মানবদেহেই সেই অচিন পাখির বসবাস নজরুল তার উপরোক্ত বাণীগুলোর মধ্যে তা ফুটিয়ে তুলেছেন।

লেখকঃ মোহাম্মদ তফিজ উদ্দিন কাদেরী
তাং- ২৫/০৫/২০১৩ । ১১ জ্যেষ্ঠ ১৪২০ । ১৪ রজব ১৪৩৪।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই