কুমিল্লা দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মনির ভান্ডারী, আমাদের চ্যানেল সিঙ্গাপুর প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে শোহাদায়ে কারবালা স্মরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাআত কুমিল্লা দেবিদ্বার থানা শাখার উদ্যোগে শনিবার, ২০ জুন দেবিদ্বার উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মফিজুল ইসলাম ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রিফাত রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাবের হোসাইন, ইঞ্জিনিয়ার শাহ্ জামালসহ আরও অনেকে।
সভায় বক্তারা শোহাদায়ে কারবালার আত্মত্যাগ, আদর্শ, ন্যায়ের প্রতি অবিচলতা এবং মাওলা হোসাইন আলাইহিস সালামের প্রতি ভালোবাসা ও মহব্বতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, কারবালার ঘটনা শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং সত্য, ন্যায়, ধৈর্য, ত্যাগ ও মানবতার এক চিরন্তন শিক্ষা।
বক্তারা আরও বলেন, মাওলা হোসাইন আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তারা উপস্থিত সবার সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণময় জীবন কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি, সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী