রং বেরঙের ভালোবাসা
- সুফি গবেষক মোবারক হোসেন মুরাদ
কত রং বেরঙের ভালোবাসা
মুখে মুখে পাই (২)
আমি খুইজা দেখলাম মনে মনে
মনের আপন নাই।
দেখিলে দেয় মুখে হাসি.......
আমি কার অন্তরে কেমনে আছি...(২)
পিছে শুধু দুষের দোষী
এই আপন কি চাই? ঐ
বিচিত্র এই দুনিয়াতে.........
কত রঙের মানুষ আছে...(২)
তারা দেখলে নিয়ে বুকে টানে
পিছে মারে ঘাই। ঐ
মুমিন আর ক্রিমিনাল কে যে......
মিশে আছে সবার মাঝে... (২)
তারে দেখতে কি পরিচয় মিলে
না মিশিলে ভাই। ঐ
মনের পূঁজা করে যে জন.....
সে তো হয় মনেরি আপন...(২)
মোবারক কই রসিক সুজন
প্রানেতে মিশাই। ঐ
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী