মানুষের মন
সুফি গীতিকার মোবারক হোসেন মুরাদ
মানুষের মন দেখো কাঁচেরও মতন
সেই মন ভাঙ্গিলে জোড়া লাগেনা,
জোড়া লাগলে বড় দাগ থেকে যায় উঠেনা।
মানুষ হইল মাটির তৈরি কিতাবেতে কয়
তবে মন কেন কাঁচের মত বল দয়াম.... (২)
আমি তাহা জানতে চাই বল কোথায় গেলে পাই (২)
জানতে চাইয়া সব হারাইলাম পাইলাম না। ঐ
যদি আল্লাহর হুকুমে চলে মাটির মানুষ
কেন কাউরে দিয়া কষ্ট কাউরে দিল সুখ-(২)
জানিনা কোন সেই বিধানে লিখছো তোমার কোরআনে (২) তাহা খুজিয়া আমি পাইলাম না। ঐ
মাটির দেহ যাইবে এবার মাটিতে মিশিয়
যখন আজরাইল রুহ্ নিবে খানদ্দান করিয়া (২)
তখন মন রবে কোথায় মনের দুঃখ বেদনায় (২)
মোবারক কয় সেই হিসাব আর মিলেনা ঐ
#মানুষের_মন #সুফি_গান #মোবারক_হোসেন_মুরাদ #সুফি_গীতিকার #বাংলা_গান #আধ্যাত্মিক_গান #মানুষের_মন_কাঁচের_মতন #দয়াম #মনের_দুঃখ #বাংলা_সংগীত #লোকগান #সুফি_সংগীত #মন_ভাঙ্গা #আল্লাহর_হুকুম #মাটির_মানুষ #কোরআনের_বাণী #আত্মার_কথা #রুহের_ডাক #বাংলার_সুফি_গান #হৃদয়ের_কথা
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী