দৌলত শাহ্ আল মধুপুরী
-গীতিকার মোবারক হোসেন মুরাদ
দৌলত শাহ্ আল মধুপুরী
তুমি মোদের মালিক শাঁই,
তোমার নাম স্মরণ করে
দু'জাহান পার হইতে চাই । ঐ
ওহ... ঢাকা জেলায় জন্ম তোমার
কেরানীগঞ্জ হয় থানা....
ধলেশ্বরী নদীর পাড়ে
মোগারচরে ঠিকানা (২)
জন্মেছিলে অলি হয়ে
তোমার জন্ম সূত্রে জানতে পাই। ঐ
ওহ... যে বা তোমার জন্মদাতা
যে বা তোমার জননী......
ভাগ্যবান তাদের জীবনে
অলির গর্ভধারিনী (২)
ভাগ্যবান এই জগৎবাসী
যে বা আমার চরণ পায়। ঐ
ওহ... বেহেস্তের আশা করিনা
ভয় করিনা দোজখের......
তোমার আসে কান্দি বসে
এই প্রার্থনা মুরাদের (২)
কখন দেখি ঝাপসা ঝাপসা
যাইয়া দেখি কিছু নাই। ঐ
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী