তাঁর নামে কুরবানী হইলে
- গীতিকার সূফী মোবারক হোসেন মুরাদ
তাঁর নামে কুরবানী হইলে
কবুল খোদার কাছে...
তাঁর নামে দুনিয়া চলে
খোদার হুকুম মতে।
তাঁর নামে কালেমা নিয়া...
দিলের মাঝে বসাইয়া (২)
সেই নামে এস্ ক জাগিলে
স্বয়ং খোদা কাছে। ঐ
কুরবানি কি জবাই করা...
দিল কুরবানী নপস্ মারা (২)
মন কুরবানী করলো যারা
তার অন্তরে নাচে। ঐ
ছয় ঋপু কুরবানী কইরা...
তাঁর চরণে সপ যাইয়া
কাম ক্রোধ লোভ মায়া
হিংসা নিন্দা যে ছাইড়াছে। ঐ
মোবারক কয় না বুঝিলাম...
জনম জনম মূর্খই রইলাম (২)
সেই ভাবে চলিয়া গেলাম আমি
শেষ বিচারের কাছে । ঐ
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী