সংগীতে~সাধনা,
-ডি,এম,আর,আউয়াল (বি,এ)
প্রভূকে সংগীতে মুগ্ধ - থাকতে দেখেছি আমি,
*মসনবী-শরীফ*-এ লিখেছে জালাল উদ্দীন রুমি-(রঃ)।
বড়-পীর আঃ কাদের জিলানী (রঃ)-সংগীত শুনেছেন,
খাজা মঈনুদ্দিন চিশতি (রঃ) - সুমধুর সুরে গেয়েছেন।
যেই সংগীতে আল্লাহ্-ও রাসুলের পথে টানে ,
সেই সংগীত সাধনার - নিশ্চয়ই মন্ত্র জানে।
পীর মুর্শিদ অলি আল্লাহর -প্রশংসার কথা লেখা,
শুনলে হয় আত্ম তৃপ্তি - সুর ও ছন্দে মধু মাখা।
সত্য ও সঠিক পথের -দিক নির্দেশনা,
সংগীতে সুরে তালে হয় -দারুণ বর্ণনা।
যেই সংগীতে অশ্লীল কথা -ও অসভ্যাচরণ হয়,
সেই সংগীত অবশ্যই বর্জনীয় -জানিবেন নিশ্চয়।
যে সংগীতে - আশেকের আত্ম খোরাক রয়,
নিশ্চয়ই ইহা- মাশুকের দীপ্ত সাধনার বিষয়।
সাধকেরে ইহা - সাধনার দিকে করে নির্দেশনা,
তাইতো বইটির শিরোনাম হলো*সংগীতে-সাধনা*।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী