লোকমান হোসেন আহ্বায়ক ও বাবুল হোসেন যুগ্ম আহ্বায়ক
বাংলাদেশ তরিকত পরিষদের দিনাজপুর জেলা কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ তরিকত পরিষদের দিনাজপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। আজ ১লা ফেব্রুয়ারি (রোববার) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাশিমনগর হক ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত বার্ষিক ওরশ মাহফিলের দ্বিতীয় দিনে হাজার হাজার ভক্ত আশেকান ও তরিকাপন্থিদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিমনগর হক ভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল হযরত মাওলানা শাহ সুফি আব্দুল গফুর চিশতি দিনাজপুরী (রহ.)।
প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফের গদিনশীন, হযরত মাওলানা শাহ সুফি শায়েখ আব্দুল আলীম অভি বৈরাবরী, যিনি একই সঙ্গে বাংলাদেশ তরিকত পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
হক ভান্ডার দরবার শরীফের আওলাদ ও খেলাফতপ্রাপ্ত পীর শাহ সুফি লোকমান হোসেন চিশতি দিনাজপুরী–এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাবুল হোসেন, আলতাফ হোসেন, দেলশাদ মণ্ডল, মোজাম্মেল হোসেন, আব্দুল হাই, বিপ্লব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখগণ।
বক্তারা তাঁদের বক্তব্যে বাংলাদেশ তরিকত পরিষদের সার্বিক সফলতা কামনা করেন এবং সংগঠনটির আদর্শ, উদ্দেশ্য ও তরিকতভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ তরিকত পরিষদ যেন প্রকৃত অর্থেই একটি অরাজনৈতিক, মানবিক ও আধ্যাত্মিক সংগঠন হিসেবে কাজ করে—সে বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ তরিকত পরিষদ দিনাজপুর জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।
এতে শাহ সুফি লোকমান হোসেন চিশতি দিনাজপুরী-কে আহ্বায়ক,
বাবুল হোসেন-কে যুগ্ম আহ্বায়ক এবং
আলতাফ হোসেন-কে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।
নবগঠিত এ কমিটি দিনাজপুর জেলায় তরিকতভিত্তিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ভক্ত আশেকান ও সংগঠনের নেতৃবৃন্দ।
#বাংলাদেশ_তরিকত_পরিষদ #BangladeshTariqatParishad #দিনাজপুর_জেলা #Dinajpur #TariqatNews #SufiIslam #Sufism #PirMashaeikh #DarbarSharif #HaqVandarDarbar #কাশিমনগর #Birganj #UrsMubarak #WorsSharif #IslamicSpirituality #PeaceAndHumanity #NonPoliticalOrganization #SufiCulture #IslamicBangladesh #ভক্ত_আশেকান #Tariqa #SpiritualMovement #IslamicNews #AmaderChannel
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী